‘উপদেষ্টার নাম ভাঙিয়ে’ জায়গা ইজারা দিলো বন্দর
মাত্র ২৪ শতক জায়গা অস্থায়ীভাবে ইজারা দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ‘নির্দেশনা দিয়েছে নৌ-মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন’। কাগজে-কলমে রয়েছে এ তথ্য। অথচ উপদেষ্টা বলছেন, মৌখিক বা লিখিত কোনো নির্দেশনাই সে দেয়নি। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, উপদেষ্টার নির্দেশনার বিষয়টি ‘ক্লারিক্যাল মিস্টেক’। যদিও মিথ্যা তথ্যে আবেদনের এ ইজারা থেমে থাকেনি।
একই জায়গা এর আগে মন্ত্রণালয়ের এক উপসচিবও লিজ দেওয়ার ব্যাপারে বন্দরকে চিঠি দেন। ‘উপদেষ্টার নির্দেশনা’ ও উপসচিবের চিঠির আলোকে ইতোমধ্যে নগরীর কোতোয়ালি থানাধীন চাক্তাই আছদগঞ্জ এলাকার সুজাকাঠগড় মৌজার ওই ২৪ শতাংশ জমি ছয় মাসের জন্য অস্থায়ী ইজারা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের গত ২৯ সেপ্টেম্বর তারিখের বোর্ড সভার এজেন্ডা (নথি নং-১৮.১৩.০০০০.৫০০.৩৫.০২২.২৫) পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। এজেন্ডাটি প্রস্তুত করেন বন্দরের সহকারী ব্যবস্থাপক (ভূমি) রায়হান উদ্দিন। অভিযোগ উঠেছে, তার (রায়হান) যোগসাজশে বন্দরের কয়েক কোটি টাকা মূল্যের এ জায়গা লিজ দেওয়া হয়। অস্থায়ীভাবে ছয় মাসের জন্য বরাদ্দ দেওয়া হলেও বছরের পর বছর নবায়ন করা হয় এসব চুক্তি। এমন নজির বন্দরের প্রায় সব অস্থায়ী বরাদ্দের ক্ষেত্রেই।
ওই এজেন্ডা পর্যালোচনায় সভার সিদ্ধান্ত নম্বর-১৯৬৭০ অনুসারে সাতটি শর্তে সুজাকাঠগড় মৌজার বিএস খতিয়ান নম্বর-০৩, বিএস দাগ নম্বর-৫৫১ (অংশ) এর অন্দরে শূন্য.২৪ একর (২৪ শতাংশ) অব্যবহৃত খালি জায়গা মেসার্স পূবালী ট্রেডার্স এবং মেসার্স রহমান ট্রেডিংয়ের অনুকূলে প্রতি বর্গফুট বার্ষিক ৪৬ টাকা হারে স্পেস রেন্টের ভিত্তিতে অস্থায়ীভাবে ছয় মাসের জন্য লাইসেন্স/বরাদ্দ দেওয়া হয়। বন্দর সচিব, বোর্ডের তিন সদস্য ও চেয়ারম্যান মিলে এ সিদ্ধান্তে সই করেন। তবে বরাদ্দ হস্তান্তর হওয়ার পর আলোচনা তৈরি হলে নৌ-উপদেষ্টার নির্দেশনার বিষয়টি ‘ক্লারিক্যাল মিস্টেক’ দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।
নথি পর্যালোচনায় যা মিললো:
জাগো নিউজের হাতে আসা নথি পর্যালোচনা করে দেখা যায়, বরাদ্দ পরবর্তীসময়ে গত ৯ অক্টোবর জায়গাটি ইজারাগ্রহীতা দুই ব্যক্তিকে দখল বুঝিয়ে দেয় বন্দর কর্তৃপক্ষ। ২৯ সেপ্টেম্বরের ওই বরাদ্দ অনুমোদনের একটি শর্ত ছিল- ‘উক্ত জায়গায় কোনো প্রকার কাঠামো নির্মাণ করা যাবে না। শুধু খোলা জায়গা হিসেবে ব্যবহার করা করতে হবে। কিন্তু বরাদ্দ পাওয়ার তিনদিনের মাথায় ১২ অক্টোবর চার হাজার বর্গফুটের একটি কাঁচা টিনশেড নির্মাণের আবেদন করেন দুই লিজগ্রহীতা। ৪ নভেম্বর আবেদিত চার হাজার বর্গফুটের কাঁচা টিনশেড নির্মাণের অনুমোদন দেয় বন্দর কর্তৃপক্ষ। ১৬ নভেম্বর অবকাঠামো নির্মাণের অনুমোদনের বিষয়ে দুই লিজগ্রহীতাকে অবগত করে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। তবে ৭ ডিসেম্বর সরেজমিনে গিয়ে বরাদ্দ জায়গাটির লোহার ফটক তালাবন্ধ পাওয়া যায়। কোনো অবকাঠামো নেই জায়গাটিতে।
জায়গাটি অস্থায়ী লিজ দেয়ার নির্দেশনার বিষয়টি নিশ্চিত হতে নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। পরে নৌ-উপদেষ্টার একান্ত সচিব (সরকারের উপসচিব) জাহিদুল ইসলাম মঙ্গলবার (৯ ডিসেম্বর) বলেন, বিষয়টি আমি উপদেষ্টা মহোদয়কে অবগত করেছি। উপদেষ্টা মহোদয় বলেছেন- এ ধরনের কোনো বিষয়ে তিনি (উপদেষ্টা) মৌখিক বা লিখিত কোনো ধরনের নির্দেশনা দেননি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।