উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি -রিজভী
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নেই। এটিই দলীয় সিদ্ধান্ত। যারাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে তাদেরকে অতীতের মতই দল থেকে বহিষ্কার করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বগুড়ার শেরপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শেরপুর যান রুহুল কবির রিজভী। সেই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রী লাইলী বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।