উপজাতি বিচ্ছিন্নতাবাদী দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২
নানিয়ারচর ও খাগড়াছড়ির দুর্গম এলাকায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী দল ইউপিডিএফের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের দু'জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো এক বিচ্ছিন্নতাবাদী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির সীমান্তবর্তী পক্ষিমুড়া এলাকার দুরছড়ী গ্রামের একটি বাড়িতে এই হতাহতের ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ হয়।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, তিন ইউপিডিএফ সদস্য সেখানের একটি বাড়িতে অবস্থান করছিলো। এই সময় প্রতিপক্ষের অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা যায়।
তিনি আরো জানান, আহত ১ জন এখনো নিখোঁজ রয়েছে।
তিনি এই হামলার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকা-ে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।