উপকূলের লবণাক্ত জমিতে অমৌসুমী তরমুজ চাষে সাফল্য
খুলনা সংবাদদাতা:
দূর থেকে দেখে মনে হতে পারে মাচায় ঝুলছে কদু-কুমড়া। কিন্তু কাছে গিয়ে একটু ভালো করে দেখলে দেখা যাবে এগুলো কদু বা কুমড়া নয়। ঘেরের রাস্তায় মাচায় জাল দিয়ে মোড়ানো ব্যাগের ভেতরে ঝুলছে সবুজ-কালচে ডোরাকাটা রসালো তরমুজ।
প্রথমবারের মতো বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নদী ও সুন্দরবন বেষ্টিত খুলনার কয়রায় লবণাক্ত জমিতে মাছ চাষের পাশাপাশি ঘেরে রাস্তায় অমৌসুমে উৎপাদিত তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন খুলনার কয়রার ১০ কৃষক। তরমুজের মৌসুম শেষ হয়েছে আরও আগেই। তবে অসময়ে ভাসমান বেডে মাচা তৈরি করে ফলটি চাষে সাফল্যের দেখা পেয়েছে।
কৃষি বিভাগের সহায়তায় অসময়ে তরমুজ চাষ করে প্রথমবারেই সাফল্য পেয়েছেন কৃষকেরা। কম খরচে বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তাঁরা। এতে অনেক কৃষকই এই ঘেরের রাস্তায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
উপজেলার মহারাজপুর এলাকার তরমুজ চাষি ইয়কুব মোল্লা বলেন, আমি প্রতি বছর মাছ চাষের পাশাপাশি ঘেরে পাড়ে বেগুন, পটোল, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়াসহ অন্যান্য শাকসবজির আবাদ করি। এই বছর প্রথম মে মাসের শেষের দিকে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে দেড় বিঘা মৎস্য ঘেরের পাড়ে ২০০ টি তরমুজের চারা রোপণ করেছিলাম। বিগত তিন মাসে গাছে রোগবালাইও নেই, ফলনও ভালো হয়েছে। তরমুজ ৩-৮ কেজি পর্যন্ত হয়েছে। ১২ হাজার টাকা খরচ করে এরই মধ্যে ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন।
আশা করছেন, ৯০ হাজার থেকে এক লাখ টাকার মতো তরমুজ বিক্রি করতে পারবেন। কৃষি গবেষণা বিভাগ ও কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, স্বাভাবিক তরমুজের মৌসুম শেষ হয়েছে আগেই। তবে এবার অসময়ে কয়রা উপজেলার প্রায় ৪ হেক্টর জমিতে ১০ জন কৃষক মাচান পদ্ধতিতে বিভিন্ন জাতের সুস্বাদু তরমুজের আবাদ করেছেন। ফলন হয়েছে হেক্টর প্রতি প্রায় ৩৫ মেট্রিক টন। কৃষকদের বীজ সরবরাহ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
প্রথমবারের মতো তরমুজ চাষ করা মহারাজপুর এলাকার কৃষকের মধ্যে অন্যতম তরমুজ চাষি রাসেল হোসেন তরমুজ চাষের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমি প্রতিবছর শসা, টমেটো, করলা, ডাটাসহ অন্যান্য শাকসবজির আবাদ করি। এ বছর প্রথম ৩৩ শতাংশ জমিতে তরমুজের আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। আমার দেখাদেখি আশপাশের মানুষ তরমুজ আবাদ করতে চান। তরমুজগুলো আরেক সপ্তাহের মধ্যে বিক্রি করা যাবে। তরমুজগুলোর রঙ ও স্বাদ ভালো হয়েছে। অনেকে আমার দেখে তরমুজ চাষের পরামর্শ নিচ্ছেন আমিও দিচ্ছি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।