উন্নয়নের নামে সম্পদ অপচয় করেছে সরকার -জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক:
দেশকে গোঁজামিল দিয়ে চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কাকরাইলের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, দেশে এখন আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এ কারণে আমদানি কমেছে অনেকাংশে। পণ্যের আমদানি কমায় অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, দেশের বর্তমান যে রিজার্ভ সেটি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশকে উন্নয়নের কথা বলে পেছনের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের।
তিনি বলেছেন, উন্নয়নের নামে দেশের সম্পদ অপচয় করেছে সরকার। যার ফলে দেশের মানুষ উন্নয়নের সুফলের পরিবর্তে কুফল ভোগ করছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের ব্যাংকিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়। যার ফল ভোগ করছে মানুষ। এমন অর্থনৈতিক সংকটে রাজনৈতিক অনিশ্চয়তা দেশের মানুষকে আরো উদ্বেগে ফেলেছে বলেও মনে করেন জি এম কাদের।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।