উদ্ধার হয়নি ১ টাকাও ► পাচারের টাকা উদ্ধারে শুধুই আওয়াজ ► দেড় দশকে দেশ থেকে গেছে ২১ লাখ কোটি ► ব্যাংকিং খাত থেকে লুট প্রায় ২ লাখ কোটি
নিজস্ব সংবাদদাতা:
বিগত দেড় দশকে প্রায় ২১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগের সরকারের পতন হলেও পাচারের ১ টাকাও উদ্ধার করতে পারেনি সরকার। নানান পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে কোনো টাকা আসেনি দেশে। উদ্ধারের জন্য টাস্কফোর্স গঠন, বিদেশভ্রমণ, বিদেশে মামলা করার কথা জানানো হয়েছে। ব্যাংকিং চ্যানেল ও বিদেশি হ্যাভেন ব্যবহার করে পাচার করা কোটি কোটি ডলার দেশের বাইরেই রয়ে গেছে।
পাচারের গন্তব্য দেশসমূহের সঙ্গে যোগাযোগ করা হলেও অনেক দেশ বাংলাদেশের অনুরোধে কোনো সাড়া দেয়নি। একমাত্র ব্যতিক্রম হিসেবে যুক্তরাজ্য সরকার সেখানে পাচার হওয়া সম্পদের মালিক বাংলাদেশের এক সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এমনকি কোথায় বা কোন দেশে টাকা আছে সেটাই সরকার এখন পর্যন্ত শনাক্ত করে নিশ্চিত হতে পারেনি।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বছর অর্থ পাচারসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ৪৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে আদালতে। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত, বেলজিয়াম, তানজানিয়ায় বাংলাদেশ থেকে অর্থ পাচারের কথা রয়েছে।
১৫ বছরে ব্যাংকিং খাত থেকে প্রায় ২ লাখ কোটি টাকা লুট করা হয়েছে। এস আলম, নাসাসহ কয়েকটি গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছিল ব্যাংক। এসব গ্রুপসহ শীর্ষ কয়েক ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করেছেন। পাচার করা হয়েছে ২১ লাখ কোটি টাকার বেশি। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর লুট ও পাচার হওয়া অর্থ ফেরানোর ব্যাপারে বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করে। পাচার অর্থ উদ্ধারের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত এক বছরে ইউরোপের বিভিন্ন দেশ সফর করেন। সেসব দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলেছেন তিনি। তবে পাচারের টাকা কীভাবে ফিরিয়ে আনা যাবে, কিংবা ব্যাংক থেকে লুট হওয়া টাকা কীভাবে উদ্ধার হবে, এখন পর্যন্ত তার কোনো কূলকিনারা করা যায়নি।
জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘পাচারের টাকা ফেরত এই সময়ের মধ্যে আনা কোনোভাবেই সম্ভব নয়। যারা বলছেন কালই এনে ফেলবেন, এসব কথা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। টাকা কোথায় গেছে সেটাই শনাক্ত করতে পারছেন কি না বড় প্রশ্ন। সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন ডলার পাচার হয়। আর উদ্ধারের পরিমাণ তার মাত্র ১ শতাংশ। তার মানে বাংলাদেশ থেকে যদি ২১ লাখ কোটি টাকা পাচার হয়, তার ১ শতাংশ উদ্ধার হতে পারে। তবে সেটা যে পদ্ধতিতে উদ্ধার করা সম্ভব, সেটা হচ্ছে কি না বলা যাচ্ছে না। টাকা উদ্ধারে নয়টি সংস্থা নিয়ে টাস্কফোর্স করা হয়েছে।
তারা একটি মিটিংই তো করতে পারবে না। সব সংস্থা একসঙ্গে সময় বের করতে পারবে না। বর্তমানে বিএফআইউতে কোনো প্রধান নেই। সেটা চলছে কীভাবে কেউ জানে না। টাকা উদ্ধারের জন্য যে পদক্ষেপ নিক না কেন, এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আশা নিয়ে কোনো কাজ হবে না।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।