পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আবারও ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত সোমবার (১২ অক্টোবর) দেশটিতে নতুন করে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় (ইএমএসসি) ভূকম্পন কেন্দ্র। একের পর এক ভূমিকম্প ও পরবর্তী কম্পনে দেশটির বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর আগে, গত জুমুয়াবার (৯ অক্টোবর) পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৩০০টিরও বেশি পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে।
বারবার ভূকম্পনের ফলে পানামার মধ্যাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করতে সপ্তাহান্তে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে পানামা সরকার।
জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৯০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও হেরেরা প্রদেশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হলে পরিস্থিতির আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে।
এদিকে, ধারাবাহিক ভূকম্পনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।