উত্তর-পূর্বাঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত অর্ধশত গ্রাম
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তর-পূর্বাঞ্চলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পুরো উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৪০-৫০টি গ্রামের মানুষ। শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। কুড়িগ্রামে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত ১০টি গ্রাম কম-বেশি প্লাবিত হয়েছে। পানি উঠে গেছে স্থলবন্দর এলাকায়।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গতকাল সন্ধ্যা ৬টার প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কুশিয়ারা নদীর জকিগঞ্জ উপজেলার অমলসীদ পয়েন্টে বিপৎসীমার ১.৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক বলেছে, ভারতে বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে সীমান্তের নদ-নদী দিয়ে ঢল আসছে। সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে পানি। জকিগঞ্জে কুশিয়ারার বাঁধ ভেঙে কিছু অঞ্চল প্লাবিত হয়েছে।
উজানের ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বন্যার শঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে চরে আবাদ করা শত শত হেক্টর বাদামখেত। এ অবস্থায় অনেক কৃষক অপরিপক্ব বাদাম তুলে নিলেও অনেকের খেত রয়েছে পানির নিচে।
কৃষকরা বলছেন, এক সপ্তাহ পর বাদাম তোলার কথা ছিল। হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদাম তলিয়ে গেছে।
অন্যদিকে উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তত ১০টি গ্রাম কম-বেশি প্লাবিত হয়েছে। পানি উঠে গেছে স্থলবন্দর এলাকায়।
স্থানীয় প্রশাসন বলছে, তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল এলাকায় পানি বাড়তে শুরু করে। স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল দিয়ে সকাল থেকে ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। এতে দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুই পাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, মোগড়া ইউনিয়নের খলাপাড়া উমেদপুরসহ আশপাশের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












