উত্তম মেয়ে বা মহিলা কারা
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা উনাদের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে যে, মাথার তালু হতে পায়ের তলা, হায়াত থেকে মউত সব অবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ-অনুকরণ করা।
যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ ইত্তেবা করতে পারবেন উনারাই মহান আল্লাহ পাক উনার কাছে উত্তম এবং পরহেযগার বান্দা-বান্দী হিসেবে পরিগণিত হবেন। সুবহানাল্লাহ! আর যারা কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের অনুসরণ করে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ! সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, যে যাকে অনুসরণ করে, সে তার অন্তর্ভুক্ত। মেয়েদের জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে হাক্বীক্বী পর্দা করা। সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মেয়েদের জন্য উত্তম আমল হচ্ছে, কোনো মেয়ে সে পরপুরুষকে দেখবে না এবং কোনো পরপুরুষ যেন তাকে না দেখে।” সুবহানাল্লাহ!
এই সম্মানিত হাদীছ শরীফ থেকে আমরা জানতে পারলাম যে, মেয়েরা সর্বদা পর্দার সাথে ঘরে অবস্থান করবে। প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে সমস্ত শরীর ঢেকে বের হতে হবে। বোরকার ভিতর থেকেও পর পুরুষকে দেখা যাবে না।
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “দুনিয়ার সব কিছুই সম্পদ, উত্তম সম্পদ হচ্ছে, নেককার পরহেযগার মেয়ে বা মহিলা বা আহলিয়া।” সুবহানাল্লাহ! সম্মানিত হাদীছ শরীফ দু’টি থেকে আমরা জানতে পারলাম যে, মুসলমান মেয়েদের মধ্যে যারা হাক্বীক্বী পর্দা করবেন এবং পরিপূর্ণভাবে সুন্নত মুবারক উনার ইত্তেবা করবেন, পরহিযগার হবেন, উনারাই উত্তম মেয়ে বা মহিলা। সুবহানাল্লাহ!
একা একা কখনো উত্তম মেয়ে বা মহিলা হওয়া যায় না। এজন্য যিনি বা যারা ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম রয়েছেন, উনাদের সম্মানিত ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। বর্তমান যামানায় সেই সম্মানিত ব্যক্তিত্বা মুবারক হচ্ছেন, রাজারবাগ শরীফ উনার “সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম” তিনি। সুবহানাল্লাহ! উনার সম্মানিত ছোহবত মুবারক লাভ করে হাজার হাজার মেয়েরা, মহিলারা দ্বীনী ইলমে জ্ঞানী হচ্ছেন, হাক্বীক্বী পর্দা করছেন, পরিপূর্ণভাবে সুন্নত মুবারক উনার ইত্তেবা করছেন, আল্লাহওয়ালী হচ্ছেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি সমস্ত মুসলমান মেয়ে এবং মহিলাদেরকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার সম্মানিত ছোহবত মুবারক লাভ করে হাক্বীক্বী আল্লাহওয়ালী হতে পারে সেই তাওফীক যেন দান করেন। আমীন!
-আহমদ ফাতেমা আক্তার, শেওড়াপাড়া, ঢাকা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শানে সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












