নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
উত্তম চরিত্র-৩
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে,
وَعَنْ أَبِـي الدَّرْدَاءِ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَنْهُ عَنِ النَّبِـيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ اِنَّ أَثْـقَلَ شَيْءٍ يُـوْضَعُ فِـيْ مِيْـزَانِ الْمُؤْمِنِ يَـوْمَ الْقِيَامَةِ خُلُقٌ حَسَنٌ وَإِنَّ اللّٰهَ يُـبْغِضُ الْفَاحِشَ الْبَذِيَّ. (رواه الترمذي وقال هذَا حديثٌ حسنٌ صحيحٌ)
হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন। তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন মু’মিনের মিযানে (অর্থাৎ ওজনের পাল্লায়) সর্বাপেক্ষা ভারী যে জিনিস রাখা হবে, তা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি অশ্লীল ভাষী, দুশ্চরিত্রকে পছন্দ করেন না। নাঊযুবিল্লাহ! [তিরমিযী শরীফ]
যে ব্যক্তি সবার সাথে ভালো ব্যবহার করে, বিনয়ভাব প্রকাশ করে, কারো হক্ব নষ্ট করে না; এক কথায়, যার হাত ও জবান থেকে অপর মুসলমানের জান-মাল নিরাপদ, সে ব্যক্তিই উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র নুবুওয়াতের ২৪ বা ২৫ ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ!
অন্যদিকে যে ব্যক্তি অশ্লীল ভাষী অর্থাৎ যার কথার মধ্যে কোনো শালীনতা নেই, নোংরা কথা বলে, গালমন্দ করে, কটু কথা বলে এবং দুশ্চরিত্র অর্থাৎ যার স্বভাব-চরিত্র ভালো না; মহান আল্লাহ পাক তিনি এরকম অশ্লীল ভাষী ও দুশ্চরিত্রবানকে ঘৃণা করেন, অপছন্দ করেন। আর মহান আল্লাহ পাক তিনি যাকে ঘৃণা করেন তার জন্য কোনো কল্যাণ নেই।
(ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












