উঠবে সুপারমুন, দেখা যাবে বাংলাদেশ থেকেও
এ মাসটিতে দুইবার সুপারমুন দেখা যাবে। যার একটির দেখা মিলবে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)। আর দ্বিতীয় সুপারমুনের দেখা মিলবে ৩০ আগস্ট।
সৌরজগতে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে উদিত বড় চাঁদকে বলা হয় সুপারমুন। এটা এমন একটা ঘটনা যেখানে পূর্ণিমার চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে এই সুপারমুনের দেখা মিলবে। খুশির খবর হলো বাংলাদেশের আকাশেও এ চাঁদের দেখা মিলবে।
বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) সুপারমুন দেখা যাবে বলে জানা গেছে। বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে সুপারমুন দেখার ব্যবস্থা করা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপারমুন দেখার জন্য আগারগাঁওস্থ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। এতে অংশ নিতে রাজধানীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন জাদুঘরের পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।