উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই (জুলাই-এপ্রিল) বিদেশে উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের পাঠানো ব্যয় ৭৩ কোটি ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরের বাকি দুই মাসের তথ্য যুক্ত হলে এ ব্যয় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের কাছাকাছি পৌঁছবে। বিপুল পরিমাণের এ অর্থ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক দেশের ৫৭টি পাবলিক বিশ^বিদ্যালয়ের মোট বরাদ্দের চেয়েও বেশি।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে পাবলিক বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লাখ। বিপরীতে চলতি অর্থবছরে বিশ^বিদ্যালয়গুলোর জন্য মোট বরাদ্দ ছিল ১০ হাজার ৮০২ কোটি টাকা, যা ডলারে রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ৮৮ কোটি ডলার (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কয়েক অর্থবছর ধরে ব্যাংকিং চ্যানেলে বিদেশে উচ্চ শিক্ষায় অর্থ পাঠানোর পরিমাণ ক্রমাগত ও দ্রুতগতিতে বেড়েছে। সর্বশেষ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে এ ব্যয় বেড়ে ৭৩ কোটি ৬ লাখ ডলারে পৌঁছেছে, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় তিন গুণেরও বেশি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে এ ব্যয়ের পরিমাণ ছিল ৫৩ কোটি ডলারের কম, সেই হিসেবে চলতি অর্থবছরে উচ্চ শিক্ষায় বিদেশ পাঠানো অর্থ বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।
নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মতে, শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার একটি প্রধান কারণ হলো দেশের শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং তা সম্প্রসারণে নীতিনির্ধারকদের সীমিত অগ্রগতি।
তিনি বলেন, সরকার যদি এ বিষয়ে দ্রুত নজর দিয়ে দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা (ক্যাপাসিটি) না বাড়ায়, তবে এ সংকট কাটানো সম্ভব নয়। কিন্তু নীতিনির্ধারকদের মধ্যে এ নিয়ে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখছি না। উল্টো গুণগত শিক্ষার নামে এমন কিছু নিয়ম চাপিয়ে দেয়া হচ্ছে, যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলেও বেশিসংখ্যক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার সুযোগ দিতে পারছে না। উচ্চ শিক্ষার সুযোগের এ সংকোচন যতদিন থাকবে, তরুণরা ততদিন বিদেশমুখী হবেই।
২০২৪ সালে প্রকাশিত হয় ইউনেস্কোর ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস’ শীর্ষক প্রতিবেদন। এ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ৫২ হাজার ৭৯৯ শিক্ষার্থী পড়াশোনার জন্য গেছেন ৫৫টি দেশে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪৯ হাজার ১৫১ এবং ২০২১ সালে ৪৪ হাজার ৩৩৮। আর মোটামুটি এক দশক আগে ২০১৩ সালে বিদেশে পড়তে গিয়েছিলেন ২৪ হাজার ১১২ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক উদ্ধারে অভিযানে গিয়ে বিএসএফ’র হাতে অপহৃত বাংলাদেশী দুই পুলিশ সদস্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন বাড়তি ১৩ হাজার কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর চুক্তি ও সীমান্ত নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিল, জাতীয় সংগীত পরিবর্তনের দাবিতে সমাবেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












