উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে কমেছে মাছ-গোশত খাওয়া
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে গ্রামের নিম্ন আয়ের মানুষের খাদ্যের ধরনে পরিবর্তন এসেছে। দাম বাড়ায় মাছ-গোশতের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ কমিয়েছেন তারা। বিপরীতে ভাতের মতো শর্করাজাতীয় খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়েছেন। আবার কম দামের মাছ তেলাপিয়া ও পাঙাশের চাহিদা বেড়েছে। গ্রামের দারিদ্র্য মানুষ এখন আলু, পিঁয়াজ, সবজি, সয়াবিন তেল ও চিনিও কম খাচ্ছেন। তবে অপেক্ষাকৃত ধনীদের মাছ-গোশত, ফল খাওয়ার পরিমাণ বেড়েছে।
গ্রাম এলাকায় খাদ্য মূল্যস্ফীতির প্রভাব নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জরিপে এমন তথ্য উঠে এসেছে।
গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিন মাস দেশের ৬৪ জেলার তিন হাজার ৮৮৭ পরিবারের ওপর জরিপ চালিয়ে এ তথ্য সংগ্রহ করেছে বিআইডিএস।
বিআইডিএসের জরিপ দেখা গেছে, নিম্ন আয়ের মানুষের তুলনায় রুই-কাতলা মাছ বেশি খান উচ্চ আয়ের মানুষ। গড়ে ৫ গ্রাম মাছ খান নিম্ন আয়ের মানুষ। আর উচ্চ আয়ের মানুষ খান ১০ গ্রাম।
বিআইডিএসের জরিপে দেখা গেছে, ২০২২ সালে গ্রামের মানুষ দৈনিক মাথাপিছু ৩৪৯ গ্রাম ভাত গ্রহণ করলেও তা পরের বছর বেড়ে ৩৯৪ গ্রাম হয়েছে। অন্যদিকে, ২০২২ সালে যেখানে দৈনিক মাথাপিছু ১০ গ্রাম গরুর গোশত খেতেনে, সেখানে গত বছর কমে ৪ গ্রামে নেমেছে। এ সময়ে মাথাপিছু দৈনিক ফল খাওয়ার পরিমাণ ৯১ গ্রাম থেকে ২৬ গ্রামে নেমে এসেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।