উচ্চকক্ষ-নিম্নকক্ষ তৈরি প্রস্তুতি
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমন্বয়ে নতুন ধারার একটি সংসদ গঠনের সুপারিশ করা হয়েছে। ওই সুপারিশ মাথায় রেখে এরই মধ্যে সংসদ সচিবালয়ের ভিতরে সম্ভাব্য কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে।
সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষকে নতুন করে সাজিয়ে সংসদের উচ্চ কক্ষ বানানোর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা শপথ কক্ষকেও উচ্চকক্ষ হিসেবে তৈরি করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমানে যে অধিবেশন কক্ষ আছে সেটাকে নিম্নকক্ষ হিসেবে রাখা হবে। সুপারিশ অনুযায়ী নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে ৪০০ জন। বতর্মানে ওই কক্ষে ৩৫৪টি আসন রয়েছে। সেক্ষেত্রে অধিবেশন কক্ষে থাকা কূটনীতিক ও বিদেশি অতিথিদের জন্য বরাদ্দ থাকা দুটি লাউঞ্জকে নিম্নকক্ষের জন্য অন্তর্ভুক্ত করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে চিরাচরিত সংসদ ভবনের ভিতরের অবকাঠামোতে আমূল পরিবর্তন হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা। তবে সবকিছু হবে কী ধরনের সংসদ গঠন হবে তার চূড়ান্ত সিদ্ধান্তের পর। বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশন আগামীর সংসদ পরিবর্তনের সুপারিশ করেছে। সেখানে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ রাখার কথা বলা হয়েছে। আবার দেশের বড় রাজনৈতিক দল বিএনপিসহ আরও কয়েকটি দল ও সংগঠন একই কাঠামোর সংসদের সুপারিশ করেছে। তাই বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় সংসদের নতুন অবকাঠামোগত বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)