ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব ১৮)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম, বনূ উমাইয়া ও বনূ আব্বাস উনাদের খবর দান:
(২১) হযরত যুবাইর ইবনে বাক্কার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, যে সময় ইবনে মুলজিম সে ইমামুল আউওয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার উপর খুনীসুলভ হামলা করে, তখন তিনি ওছীয়ত করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে পরবর্তীকালের ইখতিলাফ বা মতবিরোধ সম্পর্কে অবহিত করেছিলেন। তিনি আমাকে বিশ^াসঘাতক, ধর্মত্যাগী ও যালিমদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ মুবারক দিয়েছিলেন। তিনি আমাকে এই হামলা সম্পর্কেও খবর দিয়েছিলেন এবং বলেছিলেন, হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এবং উনার ছেলে ইয়াযীদ লানতুল্লাহি আলাইহি সে খিলাফত লাভ করবে।
অতঃপর সেই খিলাফত বনূ উমাইয়ার হাতে চলে যাবে। আর তারা একে উত্তরাধিকার স্বত্ত্বে পরিণত করবে। তারপর আসবে বনু আব্বাস। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে সেই ভূখ-ও দেখিয়েছেন, যেখানে সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করা হবে। (আল খাসায়িসুল কুবরা ২/১২০, মাজমাউয যাওয়ায়িদ ৯/১৮৭,তারীখুল খুলাফা ১৮৮)
(২২) হযরত মুগীরা ইবনে শো’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, আমীরুল মু’মিনীন হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি আমাকে বলেছেন, মহান আল্লাহ পাক উনার কসম! বনূ উমাইয়াগণ সম্মানিত দ্বীন ইসলামকে কানা করে দেবে। এরপর অন্ধ করে দেবে। অতঃপর জানা যাবে না যে, সম্মানিত দ্বীন ইসলাম কোথায় আছে এবং সম্মানিত দ্বীন ইসলামের শাসনকর্তাই বা কে? তখন সম্মানিত দ্বীন ইসলাম এখানে-ওখানে থাকবে। আর এই অবস্থা ১৩৬ বছর অব্যাহত থাকবে।
তারপর মহান আল্লাহ পাক তিনি একদল দূত প্রেরণ করবেন, যাঁরা রাজকীয় দূতের মত হবে। উনাদের সুগন্ধি পবিত্র হবে। উনাদের মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি ইসলামের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ফিরিয়ে দিবেন। আমি জিজ্ঞেস করলাম, এই দূত কারা? আমীরুল মু’মিনীন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, উনারা হবেন ইরাকী, আজমী ও প্রাচ্য দেশীয়। (আল খাসায়িসুল কুবরা ২/১২০)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৭তম পর্ব)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)