ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৫৯)
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
কি ঘটনা ঘটেছে? আমার ইন্তিকালের পূর্বে যে রমাদ্বান শরীফ এসেছিল সেই রমাদ্বান শরীফে আমি আমার কোলের বাচ্চাকে নিয়ে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর আমি তাকে খাবারের জন্য কিছু রুটি-বিস্কুট কিনে দিয়েছিলাম তার হাতে। সেটা সে নিয়ে প্রকাশ্যে বাজারে রমাদ্বান শরীফে খাওয়া শুরু করেছিল। আমি তার মুখ থেকে খাবারটা টেনে নিলাম এবং তাকে আস্তে করে একটা থাপ্পর দিয়ে বলেছিলাম, হে ছেলে! এটা রমাদ্বান শরীফ মাস, মুসলমানদের সম্মানিত মাস। এ মাসকে তা’যীম-তাকরীম করতে হয়, ইজ্জত-সম্মান করতে হয়। শুধু এতটুকুই কাজ আমি করেছিলাম, অর্থাৎ রমাদ্বান শরীফকে ইজ্জত করেছিলাম, সম্মান দিয়েছিলাম। এর উছীলায় মহান আল্লাহ পাক তিনি আমাকে মৃত্যুর পূর্বেই ঈমান দিয়েছেন এবং মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দিয়েছেন। যার ফলশ্রুতিতে আজকে আমি জান্নাতে এসে পৌঁছেছি। সুবহানাল্লাহ!
এখন একটা ইহুদী মহিলা, রমাদ্বান শরীফকে সম্মান করেছে। তাহলে মুসলমানরা কি সম্মান করবে না? এখন কি তাহলে সমস্ত মুসলমানরা রমাদ্বান শরীফকে তা’যীম-তাকরীম আর করবে না? তার ইহানত করবে। নাউযুবিল্লাহ!
এখন একটা ইহুদী রমাদ্বান শরীফকে সম্মান করে জান্নাতে যেতে পারে। জাহান্নামী যদি জান্নাতী হয়ে যায়। তাহলে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে ১২ই রবীউল আউওয়াল শরীফ, ইয়াওমুল ইছনাইন শরীফে তাশরীফ নিয়েছেন সেই দিনকে, সেই তারিখকে, সেই বারকে, সেই মাসকে তা’যীম-তাকরীম করলে মানুষ কতটুকু নিয়ামত লাভ করবে? সেটা চিন্তা ফিকিরের বিষয়।
যদি কেউ সম্মান করে সে কতটুকু জান্নাতী হবে। বরং কাফির হলেও জান্নাতী হয়ে যাবে যদি হাক্বীক্বী সম্মান করে। ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ!
কাজেই, যারা বলে থাকে, আবু লাহাব তো সম্মান করেছে তাহলে আমরা মুসলমানরা কিরূপে করবো? মূলত সে আবু লাহাবের অন্তর্ভুক্ত। সেও কাট্টা কাফিরের অন্তর্ভুক্ত । আবু লাহাব আবু লাহাব হিসেবে করেছে। আমরাতো মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হিসেবে করব। যে যে হিসেবে করবে, সে সে হিসেবে ফযীলত লাভ করবে। ইহুদী মহিলা রামাদ্বান শরীফকে তা’যীম করে ঈমান লাভ করল এবং জান্নাতও লাভ করল।
ঠিক একইভাবে আমরা দেখতে পাই, হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে, বছরার বাজারে একদিন দেখতে পেলাম একটা মহিলাকে। সে একটা কুকুরকে রুটি খাওয়াচ্ছিল। এক ইহুদী মহিলা কুকুরকে রুটি খাওয়াচ্ছিল। তখন হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে ইহুদী মহিলা! তোমারতো ঈমান নেই, কাজেই তুমি কুকুরকে রুটি খাওয়ালে তোমার কি ফায়দা হবে? ইহুদী মহিলা বলেছিল, হে মহান আল্লাহ পাক উনার ওলী! অন্তরের খবর মহান আল্লাহ পাক তিনি জানেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৭তম পর্ব)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)