ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের হীন চক্রান্ত:
ঈমানি চেতনা ও জাতীয় ঐতিহ্যের ওপর বিভৎস আঘাত
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
পবিত্র দ্বীন ইসলাম এবং এদেশের ৯৮ ভাগ মুসলিম জনতার আবেগ-অনুভূতির কেন্দ্রবিন্দু 'ইসলামী বিশ্ববিদ্যালয়' (ইবি)-এর নাম পরিবর্তন করে ‘ঝিনাইদহ-কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়’ নামকরণের যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়; বরং এটি এদেশের মুসলিম পরিচয়ের ওপর এক ভয়াবহ আঘাত। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ক্ষমতার মসনদে বসে তথাকথিত গণতান্ত্রিক সরকার মাত্র দুই মাসেই এমন মুসলিম বিদ্বেষী ও হিন্দুত্ববাদী এক এজেন্ডা বাস্তবায়নে নেমেছে, যা সরাসরি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বীনি চেতনার পরিপন্থী।
ইসলামী বিশ্ববিদ্যালয় কেবল একটি বিদ্যাপীঠ নয়, এটি এদেশের মুসলমানদের দীর্ঘ লড়াই ও আকাক্সক্ষার প্রতীক। এই নামের সাথে মিশে আছে এদেশের আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের ত্যাগ। অথচ ষড়যন্ত্রের জাল এমনভাবে বোনা হয়েছে যে, এই নামটিকে মুছে ফেলে একটি সাধারণ আঞ্চলিক নামে রূপান্তর করার তোড়জোড় চলছে। এই অপকর্মের পেছনে যে গভীর ষড়যন্ত্র কাজ করছে, তা আজ সচেতন মহলের কাছে দিবালোকের মতো স্পষ্ট। অতীতে যারা ক্ষমতার দাপট দেখিয়েও ইসলামের এই স্তম্ভটিকে নাড়াতে সাহস পায়নি, বর্তমান শাসকগোষ্ঠী যেন তাদেরই অসমাপ্ত কাজগুলো তড়িঘড়ি করে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে।
সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগের বিষয় হলো-আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের মধ্যকার রহস্যজনক নীরবতা ও গোপন আঁতাত। বাহ্যিকভাবে ক্ষমতার রেষারেষি থাকলেও, ইসলামের নাম-নিশানা মুছে ফেলার প্রশ্নে এই দলগুলোর মধ্যে যে এক প্রকার মৌন সম্মতি রয়েছে, তা সাম্প্রতিক ঘটনাবলীতে ফুটে উঠছে। বিশেষ করে বিদেশের মাটিতে বসে যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে, সেই সব কুচক্রী মহলের হুকুম পালনে বর্তমান সরকার যে তৎপরতা দেখাচ্ছে, তা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অশনিসংকেত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে একে ‘সেক্যুলার’ তকমা দেওয়ার এই চেষ্টা মূলত এদেশকে তার শেকড় থেকে বিচ্ছিন্ন করার একটি বড় চক্রান্তের অংশ। যদি আজ এই বিশ্ববিদ্যালয় থেকে ‘ইসলাম’ শব্দটি মুছে ফেলা হয়, তবে ভবিষ্যতে এদেশের আরও অসংখ্য ইসলামি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে ধ্বংসের মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এই ষড়যন্ত্র কেবল নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এদেশের শিক্ষাব্যবস্থা ও সমাজ কাঠামো থেকে দ্বীনি মূল্যবোধকে নির্বাসিত করার এক দীর্ঘমেয়াদী হীন পরিকল্পনা।
আমরা দ্ব্্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার যেকোনো অপচেষ্টা এদেশের মুসলিম জনতা রক্ত দিয়ে হলেও রুখে দেবে। সরকারকে মনে রাখতে হবে, এদেশের মাটি ও মানুষের হৃদস্পন্দন হলো ইসলাম। জনআকাক্সক্ষাকে উপেক্ষা করে এবং বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে ইসলামের ঐতিহ্য নিয়ে ছিনিমিনি খেললে তার পরিণাম কখনোই শুভ হবে না। অবিলম্বে এই হীন সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণœ রাখতে হবে।
ঈমানি ঐতিহ্য রক্ষা হোক, বাতিলের ষড়যন্ত্র চূর্ণ হোক।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












