ঈদ এলেই বগুড়ায় বেড়ে যায় খুনের ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঈদের দিনগুলোতে বগুড়ার কোথাও না কোথাও হত্যাকা- ঘটতে হবে, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে এমনটিই ঘটে আসছে।
চলতি মাসে বগুড়ায় অন্তত ৮টি হত্যাকা-ের ঘটনা ঘটলো।
বগুড়াতে কেন এতো খুন? এসব ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কোথায় থাকেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন বগুড়াবাসীর মনে।
বগুড়াতে প্রতিবছর ঈদের দিনগুলোতে হত্যাকা-ের ঘটনা ঘটলেও এ নিয়ে পুলিশের কোনো অবজারভেশন নেই।
রাত পোহালেই বীভৎস খুনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। সোশ্যাল মিডিয়া খুললেই লাশের ছবি। প্রায়ই খুন হচ্ছে বগুড়ায়। কখনো জেলা শহরে, কখনো উপজেলা শহরে। প্রত্যন্ত গ্রামও বাদ নেই খুনের তালিকায়। ধান ক্ষেত, নদী নালা এমনকি শহরের ড্রেনগুলোতেও মিলছে লাশ।
বগুড়া জেলা পুলিশের তথ্য অনুযায়ী ২০২১ সালে বগুড়ায় খুনের ঘটনা ঘটেছে ৮২টি। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৯-এ। ২০২৩ সালের ২৪ অক্টোবর পর্যন্ত খুন হয়েছে ৮০ জনের উপরে। চলতি বছরেও ২০টি খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের বেশিরভাগ হয়েছে চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাংদের দ্বারা।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদের সঙ্গে দেখা করে খুনের ঘটনা ও সবগুলো থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ওসিদের নিয়ে গভীর রাত পর্যন্ত উৎসবের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
ঈদের দিনগুলো খুন হয় কেন? আপনাদের কোন অবজারভেশন আছে কিনা জানতে চাইলে সে বিষয়েও তিনি মন্তব্য করতে রাজি হননি।
তবে ঈদের দিনগুলোতে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া থাকে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)