ব্যাংক খাতে তারল্যের সংকট কোন পর্যায়ে
ব্যাংক খাতে তারল্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। এরইমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের ঋণ শৃঙ্খলা ভেঙে পড়ছে। কিছু ব্যাংক তাদের গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে। ১০ লাখ টাকার চেক নগদায়নেও গ্রাহকের কাছে সময় চাচ্ছে কোনও কোনও ব্যাংক। শরিয়াহভিত্তিক বেশ কয়েকটি ব্যাংক দিন পার করছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তা নিয়ে। শুধু তাই নয়, দৈনন্দিন লেনদেন সম্পন্ন করতে বেশিরভাগ ব্যাংককে এখন কলমানি মার্কেট থেকে প্রতিনিয়ত উচ্চ সুদে টাকা ধার করতে হচ্ছে। বৃহস্পতিবার (২০ জুন) গড়ে ৯.১৩ শতাংশ সুদ হারে ২৪ ঘণ্টার জন্য ৫ হাজার ২৬ কোটি টাকা (ওভারনাইট) ধার দেওয়া-নেওয়ার ঘটনা ঘটেছে।
ব্যাংকাররা জানান, গত দুই বছর ধরে ব্যাংকিং খাত তারল্য-সংকট নিয়ে চলছে। কোনও কোনও ইসলামি ব্যাংক এক বছরের বেশি সময় ধরে টানা তারল্য-সংকটে ভুগছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক ব্যাংকিং খাতে। এর প্রভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যাংকগুলো চাপে পড়েছে।
প্রসঙ্গত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অর্থবছরের শুরু থেকেই মুদ্রাবাজার থেকে টাকা তুলে নেওয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ব্যাংকের ওপর মানুষের আস্থা কমে যাওয়া, মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় তারল্য সংকট বেড়েই চলেছে।
জানা গেছে, দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে বাধ্যতামূলক একীভূত হওয়ার খবরে অনেকেই আতঙ্কিত হয়ে দুর্বল ব্যাংক থেকে আমানত প্রত্যাহার করছেন। শুধু সাধারণ আমানতকারী নন, সরকারি আমানত প্রত্যাহার করার জন্য চিঠি দেওয়া হয়েছে। অস্বাভাবিক হারে আমানত কমে যাওয়ায় তারা দৈনন্দিন ব্যয় মেটাতে পারছেন না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়সহ কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেছে বেসিক ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এছাড়া কয়েকটি ব্যাংক থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার আমানত উত্তোলন করেছেন গ্রাহকরা।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, একদিকে বলছে সংকোচনমূলক মুদ্রানীতি, আবার অপরদিকে ব্যাংকগুলোকে রেপো সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সংকোচনমূলক মুদ্রানীতিতে রেপোতে ধার দেওয়া সম্পূর্ণ সাংঘর্ষিক। এ কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনও প্রভাব পড়ছে না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।