ঈদে বাড়তি ছুটির দাবি নাকচ করলো মন্ত্রিসভা
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ছুটি যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ ছুটি বাড়ছে না।
আগামী ৯ এপ্রিল বাড়তি এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে।
এর মধে্য ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।