ঈদের ছুটি শেষে রাজধানীতে এখনও ফিরছে মানুষ
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ঈদুল আজহার ছুটি শেষ। এখনও রাজধানীতে ফিরছে মানুষ। বৃষ্টি ও যাত্রায় ভোগান্তি কমাতে সময় নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। জানা যায়, আগত যাত্রীদের মধ্যে চাকরিজীবীদের তুলনায় অন্য পেশাজীবীর সংখ্যা বেশি। এছাড়া যাদের তাড়া ছিল তারা আগেই ফিরেছেন। পরিবারের অন্য সদস্যরা আজ ফিরছেন।
জামালপুর থেকে ঢাকায় ফেরা কাপড়ের দোকানের কর্মচারী জসিমউদদীন বলেন, ‘ঈদের পর মার্কেট জমতে সময় নেয়। এ জন্য দ্রুত ফেরার চাপ ছিল না।’
টাঙ্গাইল থেকে ঈদ শেষে রাজধানীতে ফেরা এক পোশাককর্মী বলেন, ‘বাড়িতে কাজ ছিল। সেগুলো শেষ করে আসতে হয়েছে। না হলে গতকাল আসতাম।’
এছাড়া টানা বৃষ্টির কারণে ইচ্ছে থাকা শর্তেও আগে আসা হয়নি বলেও জানান অনেক যাত্রী। তবে কোনও কোনও ট্রেন ছাড়তে কিছুটা দেরি করলেও অন্যান্য বছরের তুলনায় রেল যাত্রায় স্বস্তি এসেছে বলেও জানান যাত্রীরা।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, ‘প্রতিটি ট্রেন সঠিক সময়ে ফিরে আসছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকামুখী মানুষের চাপ স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাইনি।’
আশ্চর্য হলেও সত্যি: চোখের পলক কেন ফেলি?
গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে জাগার পর থেকে ফের ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত পুরো সময় অধিকাংশ মানুষ প্রতি মিনিটে ১০ থেকে ২৫ বার চোখের পলক ফেলে। অর্থাৎ ঘণ্টায় চোখের পলক ফেলে ১,২০০ বার। কিন্তু আমরা অনেকেই জানি না, চোখ খোলা বা বন্ধ থাকলে কি হয়! চোখের মণি পরিষ্কার এবং চোখের আদ্রতা ধরে রাখতে আমরা পলক ফেলি। এর বাইরেও কিছু শারীরিক এবং মানসিক বিষয় খুঁজে বের করেছে গবেষকরা।একটি গবেষণায় উঠে এসেছে কোনো বিষয়ের প্রতি মনোযোগ ধরে রাখতে আমরা চোখের পলক ফেলি। এতে আমাদের দৃষ্টি সুনির্দিষ্ট হয়। “আমাদের চোখের পেশিগুলো তেমন সতর্ক নয়। ক্রমাগতভাবে আমাদের চোখ বাইরে থেকে তথ্য নিয়ে মস্তিষ্কে পাঠায়। পলক ফেললে কোনো বিষয়ের প্রতি আমাদের মনোযোগ নির্দিষ্ট হয়। গবেষণায় দেখা গেছে চোখের পলক ফেলার আগে এবং পরে আমাদের দৃষ্টিতে পার্থক্য হয়। একই সঙ্গে কোনো বিষয়ের প্রতি আমাদের মনোযোগ নির্দিষ্ট হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ক্ষেপণাস্ত্র হামলাতেই শতশত বাড়ি-ঘর ধ্বংস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত হয়ে পড়ে থাকা দখলদারদের ট্যাংকগুলোকে সাধারণ কাজে ব্যবহার করছেন গাজাবাসী।
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












