‘আগামী মাসগুলোতেও সাধারণ মানুষের কষ্ট থেকেই যাবে’
নিজস্ব প্রতিবেদক:
যখন একটি বছর চলে যায়, তখন যারা ভালো সময় কাটিয়েছেন তারা পরবর্তী বছরটিকেও ভালোভাবে কাটানোর চিন্তা করেন। তবে, যারা সমস্যার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত তারা চেষ্টা করেন স্বস্তির শ্বাস ফেলতে।
কিন্তু সমস্যায় জর্জরিত মানুষগুলো যখন দেখতে পান যে বিগত বছরের চ্যালেঞ্জগুলো আগামী বছরেও থাকছে তখন তাদের সেই স্বস্তির শ্বাস দীর্ঘ হয় না।
মূল্যস্ফীতি কমার লক্ষণ না থাকায় বেশিরভাগ বাংলাদেশিই সমস্যাক্লিষ্ট মানুষদের দলেই পড়বেন।
বিশেষজ্ঞরা মনে করেন, সদ্য শুরু হওয়া নতুন অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যে যে কারণে উচ্চ মূল্যস্ফীতি যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এখনো অব্যাহত আছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান দ্য বলেন '২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। তবে ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি নাও থাকতে পারে।' তার মতে, 'নতুন অর্থবছরটি কঠিন হতে যাচ্ছে।'
সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশে মূল্যস্ফীতি গড়ে প্রায় ৯ শতাংশ। অন্যান্য দেশও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ব্যালেন্স অব পেমেন্ট সমস্যা, মুদ্রা বিনিময় হারের অস্থিতিশীলতা এবং সুদের হারের সীমাবদ্ধতার কারণে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এবং উচ্চ মূল্যস্ফীতি দিন দিন মানুষকে নাজেহাল করছে।
তিনি মনে করেন, আগামী মাসগুলোতেও সাধারণ মানুষের কষ্ট থেকেই যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে সরকারের হস্তক্ষেপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো উল্লেখযোগ্য উদ্যোগ এ বছরের বাজেটে দেখিনি। কিন্তু কোনো উদ্যোগ না নিলে মূল্যস্ফীতি কমবে না।
'নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা দিতে হবে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করতে হবে,' যোগ করেন তিনি।
চলতি অর্থবছরে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন না সিপিডির মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, দেশের রপ্তানি মন্দার মুখে পড়তে পারে।
তিনি বলেন, কর ও জিডিপির মধ্যে আনুপাতিক হারের উন্নতি এবং বাজেট ঘাটতি কমানো সম্ভব হবে যদি সরকার দৃঢ়ভাবে কাজ করে।
'সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা, খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিংখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনেক প্রচেষ্টার প্রয়োজন,' যোগ করেন তিনি।
সিপিডির মুস্তাফিজুর রহমান উল্লেখ করেন যে, সরকার এক বছরে বেসরকারি খাতের বিনিয়োগ ৫ শতাংশ বাড়িয়ে ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তার মতে, এর জন্য আমূল পরিবর্তন প্রয়োজন। কেননা, বেসরকারি বিনিয়োগ বহু বছর ধরে আটকে আছে। তিনি বলেন, 'সব পর্যায়ে সুশাসন থাকতে হবে, প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে এবং জনসেবা নিশ্চিত করতে হবে।'
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।