মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঈদের আগে বিভিন্ন মার্কেটে আগুন: নাশকতা নাকি দুর্ঘটনা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, রাত ১:৩৪
ঈদের আগে বিভিন্ন মার্কেটে আগুন: নাশকতা নাকি দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা ঘটছে। তবে এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকা- নিছক দুর্ঘটনা, নাকি কোনও নাশকতা? ঘনঘন অগ্নিকা- নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। তিনি এসব ঘটনায় ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসকে কেন বাধা দেওয়া হচ্ছে ও অগ্নিনির্বাপণকর্মীদের ওপর কেন হামলা হচ্ছে, যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস কিনা; এসব প্রশ্ন রাখেন সরকারপ্রধান।
এর আগে সকালে নিউ মার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলা থেকে। বিষয়টি নাশকতা কিনা, খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে লাগা আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের প্রায় ১ হাজার ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মার্কেটটির ব্যবসায়ী সমিতির সভাপতি মুহম্মদ শহিদুল্লাহ সাংবাদিকদের বলেছেন, ‘সিটি করপোরেশনের লোকেরা রাত ৩টার দিকে ব্রিজ ভাঙ্গার কাজ করছিল, ব্রিজের ওখানে বিদ্যুতের লাইন ছিল; যা তারা খেয়াল করেনি। ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়।’ পরিকল্পনা ছাড়াই এই ব্রিজ ভাঙার কারণেই আজ এই দশা (অগ্নিকা-) হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীদের কারও কারও ধারণা, এখানে কেউ না কেউ আগুন ধরিয়ে দিয়েছে। নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার ব্যবসায়ী মুহম্মদ সবুজ আহাজারি করছিলেন ঘটনাস্থলে। তিনি বলেন, ‘ঈদের আগেই ব্যবসায়ীদের মার্কেটে কেন এত আগুন, এটা স্বাভাবিক না। মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে।’ ঈদ উপলক্ষে তিনি দোকানে ৩০ লাখ টাকার মালামাল তুলেছিলেন, কিছু মালামাল বিক্রি করেছিলেন। বাকি সব শেষ হয়ে গেছে বলে জানান এই ব্যবসায়ী।
মার্কেটের দ্বিতীয় তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়া জানান, রাত ২টার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফেরেন। ভোরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন। পরে আগুন ছড়িয়ে পড়লে আর ঢুকতে পারেননি। দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছিলেন তিনি।
রুবেল মিয়া বলেন, ‘গুদামে ৪০ লাখ টাকার মালামাল রয়েছে। গুদামের দরজার কাছেও যেতে পারিনি।’ এই ব্যবসায়ীর মনেও সন্দেহ কেউ না কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ফায়ার সার্ভিস বলেছে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ। তাছাড়া এমন বৈরী আবহাওয়ার মধ্যে যে কোনও ছোট্ট দুর্ঘটনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলোবিষয় খতিয়ে দেখছি। এগুলো নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ আছে সেটাও দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘এর আগে বঙ্গবাজারে একটি বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। গত রাতে হাজারীবাগের ট্যানারিতেও আগুনের ঘটনা ঘটেছে। সুরিটোলায় গুদামে আগুন লেগেছে। সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ও নিউমার্কেটের পাশের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনা দুটোতেও মামলা নেওয়া হয়েছে। বঙ্গবাজারের ঘটনায় পুলিশ কমিটি না করলেও তদন্তকাজ চালিয়েছে।’
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাবের ঢাকার ব্যাটালিয়নগুলোর টহল দল ও সাদা পোশাকে র‌্যাব সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাসহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। উক্ত অগ্নিকা-ের ঘটনায় কোনও ধরনের নাশকতা রয়েছে কিনা- এ বিষয়েও র‌্যাবের গোয়েন্দারা কাজ করছেন।’
ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মুহম্মদ শাহিদউল্লাহ বলেন, ‘নাশকতা মনে করলে আগে দেখতে হবে, এ ঘটনায় কে বা কারা লাভবান হচ্ছে। আর যদি কেউ লাভবান না হয় তাহলে এটা নাশকতা নয়। তবে শুনেছি কিছুদিন আগে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। সেই ক্ষোভ থেকে কেউ এমন করেছে কিনা খতিয়ে দেখতে হবে।’
প্রায় সবগুলো ঘটনায় ভোরের দিকে এমন আগুন লাগার ঘটনা ‘অস্বাভাবিক’ মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা। তিনি বলেন, ‘নাশকতা হলে এক সঙ্গে বিভিন্ন জায়গা বড় ধরনের আগুনের উৎপত্তি হয়। তেমন কোনও আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর মার্কেটগুলো যখন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, তখন কোন কোন বিষয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভবন, ফায়ার অ্যারেজমেন্ট নাকি ইলেকট্রিক সরঞ্জাম বিষয়ে? কোন ঝুঁকিতে আছে সেটা ক্লিয়ার থাকতে হবে।’ আর কোনও ঘটনা ঘটলেই রাজনৈতিক লোকরা একে অপরের বিরুদ্ধে কথা বলেন। সেটা তাদের রাজনৈতিক চাল বলে মনে করেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১০ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৩ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৩ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে