ঈদের আগে জিম্মি নাবিকদের মুক্তি নিয়ে সংশয়
সোমালি দস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে ঈদের আগে মুক্তি নিয়ে সংশয়ের কথা জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের (কেএসআরএম) অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিং কর্তৃপক্ষ।
শনিবার (৩০ মার্চ) প্রতিষ্ঠানটি জানায়, বেশ কিছু গণমাধ্যমে জাহাজ ও নাকিবদের ফিরিয়ে আনা হবে বলে যে খবর প্রকাশিত হচ্ছে তা সঠিক নয়।
কেএসআরএম মিডিয়া উপদেষ্টা মিজানুর ইসলাম বলেন, ঈদের আগে জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দস্যুদের প্রতিনিধির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আলোচনার অগ্রগতি হয়েছে, তবে ঈদের আগে মুক্ত হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঈদের আগে জিম্মিরা মুক্তি পেলেও তারা ঈদের আগে দেশে ফিরতে পারবেন না।
তিনি বলেন, নাকিবদের দেশে ফিরিয়ে আনতে বেশ কিছু প্রসেস সম্পূর্ণ করতে হয়। যেসব করে তাদের দেশে আনতে ২৫-৩০ দিন সময় লাগবে। তবে প্রকৃত সত্য হচ্ছে, ঈদের আগে নাবিকদের মুক্ত করা কঠিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।