বেচাকেনায় ধস, বাড়ছে লোকসান:
ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জ্বালানি সংকটের অজুহাতে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। এই অপরিপক্ক সিদ্ধান্তের প্রভাবে ব্যবসায়ীদের বেচাকেনায় ব্যাপক ধস নামে। সে অভিজ্ঞতা থেকে কোরবানি ঈদের আগে আগে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখতে চান ব্যবসায়ীরা।
বিক্রেতাদের দাবি, সরকারের এই সিদ্ধান্তে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বেচাকেনা অন্তত ৫০ শতাংশ কমে গেছে।
এমন পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা এখনো দোকান বন্ধের সময় রাত ৯টা কিংবা ১০টা পর্যন্ত করার দাবি জানিয়ে আসছেন। আর কোরবানির ঈদের আগের এক মাসের প্রথম ১৫ দিনে রাত ১০টা পর্যন্ত ও ঈদের আগের ১৫ দিন গভীর রাত অর্থাৎ ১২টা থেকে ১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
দেশের সর্বস্তরের ব্যবসায়ীরা বলছেন, দুপুরে দোকান খুলে রাত পর্যন্ত তারা ব্যবসা করতে চান। কারণ সন্ধ্যার পরেই ক্রেতারা মার্কেটে আসেন।
জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, আমরা অনেক দিন ধরেই দাবি করে আসছি রাত ৯টা কিংবা ১০টা পর্যন্ত যাতে দোকাপাট খোলা রাখা যায়। কিন্তু জ্বালানির বিষয়টি মাথায় রেখে সরকার এখনো বিষয়টি বিবেচনায় নেয়নি।
এক প্রশ্নের জবাবে দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, কোরবানির ঈদের আগে অন্তত এক মাস আমাদের দোকান খোলার সময় বাড়াতে হবে। শুরুতে ১৫ দিন রাত ১০টা পর্যন্ত এবং পরবর্তী ১৫ দিন নন-স্টপভাবে রাত ১২টা-১টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দিতে হবে। তা না হলে বর্তমান বৈশি^ক পরিস্থিতির প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। সময় বাড়ানো গেলে আমরা হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো, নইলে ব্যবসার অবস্থা আরও খারাপ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)