ঈদযাত্রা শুরু, প্রাণের টানে ঢাকা ছাড়ছে মানুষ
পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) থেকে যাত্রা শুরু করেছে অগ্রিম টিকিট কাটা ট্রেন।
সকাল ছয়টার পর আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মাধ্যমে শুরু হলো ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। এরপর আরও কয়েকটি ট্রেন ঢাকা ছেড়ে যায়।
ঈদযাত্রার প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্লাটফর্মে টিকিট ছাড়া কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য বসানো হয় চেক পোস্ট। স্টেশনে প্রবেশ পথে প্রত্যেক যাত্রীকে চেক করা হচ্ছে। যাদের টিকিট আছে তারাই কেবল প্রবেশ করতে পারছেন। যাদের টিকিট নেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
একজন টিকিট চেকার (টিটিই) বলেন, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে টিকিট নেই এমন কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি রেলের নির্দেশনা পালন করতে।
ঈদযাত্রার শুরুতেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ:
গাবতলী, সায়েদাবাদ, মহাখালী দিয়ে অনেকে ঢাকা ছেড়েছেন। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কিনে বাসের অপেক্ষায় আছেন। কেউ কেউ বিভিন্ন কাউন্টারে ঘুরে টিকিটের দাম যাচাই করছেন।
তবে বাসের টিকিটের দাম স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
মিরপুর-১২ থেকে গাবতলী এসেছেন শিক্ষার্থী হাসান মাহমুদ ও সৈকত। যাবেন গ্রামের বাড়ি বগুড়ায়।
শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, স্বাভাবিক সময়ে বগুড়ার ভাড়া সাড়ে ৫০০ টাকা। আজ এখানে শ্যামলী পরিবহন থেকে আমাদের কাছে সাড়ে ৭০০ টাকা চাইছে।
সেখানে শ্যামলী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা স্বপন দাস বলেছে, আমাদের বাস যাবে গাইবান্ধা, ভাড়া ৭৫০ টাকা। এই বাসে যেখানেই যাবেন ৭৫০ টাকা ভাড়া দিতে হবে।
‘আসার সময় কম যাত্রী নিয়ে আসতে হয়। এ কারণে যাওয়ার সময় আমাদের পুরো ভাড়াই দিতে হবে, বলে সে।
ঈদে বাড়তি ভাড়ার বিষয়ে অন্যান্য বাস কাউন্টারের কর্মীদের দাবি, বছরের অন্যান্য সময় মূল্য তালিকার চেয়ে ভাড়া কম রাখা হয়। ঈদে কম রাখা হয় না। সব গন্তব্যের জন্য শেষ গন্তব্যের ভাড়া রাখা আদায় করা হয়।
ঈদযাত্রা শুরু, বিমানবন্দরে থামবে না ৮ ট্রেন:
ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এই সময়ে ট্রেনগুলো শুরুর স্টেশন থেকে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে প্রবেশের আগে বিমানবন্দর স্টেশনে থামবে না। ট্রেনগুলো জয়দেবপুর বা টঙ্গী স্টেশন থেকে সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে, ঈদযাত্রা শুরুর দিন শনিবার (২৪ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।
আরও জানানো হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ৫দিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।