সম্পাদকীয়:
ঈদযাত্রায় দুর্ঘটনা এড়ানোর সমাধান রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রতি বছর ঈদ এলেই একই দৃশ্য-মানুষের ঢল নামে রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে। “স্বপ্ন যাবে বাড়ি”-এ যেন এক অনিবার্য বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বপ্ন কেন বাড়িতেই থাকে না? কেন মানুষকে জীবিকার জন্য এক জায়গায় থাকতে হয়, আর পরিবার অন্য জায়গায়? কেন ঈদের সময় একসাথে কোটি মানুষের যাত্রা জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়? এই প্রশ্নগুলো এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সংশ্লিষ্টদের মতে, ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রতিবছর সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। অতিরিক্ত চাপ, অনিয়ন্ত্রিত যানবাহন, ভাঙাচোরা অবকাঠামো এবং তীব্র প্রতিযোগিতামূলক যাত্রার কারণে অনেক মানুষ প্রাণ হারায়। অথচ এই সংকটের মূল কারণ কেবল পরিবহন ব্যবস্থা নয়; বরং এর গভীরে রয়েছে রাজধানীকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা।
ঐতিহাসিকভাবে আমাদের রাষ্ট্র কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে, যেখানে ক্ষমতা, প্রশাসন ও অর্থনৈতিক কার্যক্রম এক জায়গায় “রাজধানীতে” পুঞ্জিভূত থাকে। উপনিবেশিক শাসনামলে পরিকল্পিতভাবেই জনগণের বসবাস ও কর্মক্ষেত্রকে আলাদা রাখা হতো, যেন তারা আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী হতে না পারে। সেই ধারা আজও বহাল রয়েছে। ফলে মানুষকে জীবিকার জন্য ঢাকায় এসে বসবাস করতে হয়, অথচ তাদের পরিবার থাকে গ্রামের বাড়িতে। এই বিচ্ছিন্নতার কারণেই ঈদের মতো ইবাদতের দিন বা খুশির দিন এলে সবাই একযোগে বাড়ি ফেরার তাড়নায় রাস্তায় নামে। আর এই অস্বাভাবিক চাপই দুর্ঘটনা, ভোগান্তি ও প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই অস্বাভাবিক জনচাপই ঈদযাত্রাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। যখন কয়েক কোটি মানুষ একই সময়ে রাজধানী ত্যাগ করে, তখন কোনো পরিবহন ব্যবস্থাই তা নিরাপদভাবে সামাল দিতে পারে না। যতই ফ্লাইওভার, মেট্রোরেল বা এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হোক না কেন, সমস্যার মূল সমাধান হয় না; বরং ঢাকায় মানুষের আকর্ষণ আরও বাড়ে।
অন্যদিকে, ঢাকার বাইরে পর্যাপ্ত কর্মসংস্থান, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা না থাকায় মানুষ বিকল্প খুঁজে পায় না। ফলে গ্রাম থেকে শহরে এবং শহর থেকে রাজধানীতে মানুষের প্রবাহ অব্যাহত থাকে। এই কেন্দ্রীকরণ শুধু যানজট বা দুর্ঘটনা নয়, বরং অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অস্থিরতাও বৃদ্ধি করছে।
এ থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হলো রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ। সরকারের উচিত ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অফিস-আদালত, শিল্প-কারখানা এবং সেবা খাতকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া। জেলা ও বিভাগীয় শহরগুলোতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি সেখানে কর্মরতদের জন্য বাড়তি প্রণোদনা নিশ্চিত করা।
যদি মানুষ নিজ জেলা বা নিকটবর্তী অঞ্চলে কর্মসংস্থান পায়, তাহলে তাকে আর ঢাকায় এসে বসবাস করতে হবে না। পরিবার ও কর্মক্ষেত্র এক জায়গায় থাকলে ঈদের সময় এই অস্বাভাবিক যাত্রাচাপও তৈরি হবে না। তখন ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, নিরাপদ এবং মানবিক।
সরকার যদি সত্যিকার অর্থে ঈদযাত্রার দুর্ঘটনা কমাতে চায়, তবে কেবল সড়ক সম্প্রসারণ বা যানবাহন নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি, কাঠামোগত পরিবর্তন-যার কেন্দ্রবিন্দুতে থাকবে রাজধানী ঢাকার বিকেন্দ্রীকরণ।
তবে দেশ ও জাতির সার্বিক কল্যাণে কাজ করা রাষ্ট্রের দায়িত্বশীলদের পক্ষে তখনই করা সম্ভব হবে, যখন তারা একজন খালিছ ওলী আল্লাহ উনার ফায়েজ তাওয়াজ্জুহ লাভ করতে পারবেন।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












