ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর সৌদি আরবের হামলাকে শত্রুপক্ষের অসহায়ত্বের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন দেশটির আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য হেজাম আল-আসাদ। তিনি সৌদি আরবের অভ্যন্তরে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি হামলার জবাব দিতে ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে এ খবর জানিয়েছে।
হেজাম আল-আসাদ বলেন, ইয়েমেনে বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা প্রমাণ করে যে, বছরের পর বছর ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালানো এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন পাওয়া সত্ত্বেও সৌদি আরব তার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বাড়িঘর, বাজার, সেতু, স্কুল, হাসপাতাল, মসজিদ ও জানাজার অনুষ্ঠানে বিমান হামলা সৌদি শাসকগোষ্ঠীর আগ্রাসী নীতির প্রকৃত চেহারা প্রকাশ করেছে। সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর সৌদি আরবের পদক্ষেপ অবরোধ আরোপ, দুর্ভিক্ষ সৃষ্টি এবং ইয়েমেনের অবকাঠামো ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং বেসামরিক মানুষের সমাবেশেও হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সা’দা প্রদেশসহ বিভিন্ন এলাকায় সৌদি হামলার কথা উল্লেখ করে আনসারুল্লাহর এই নেতা বলেন, এসব হামলা ইয়েমেনের জনগণকে পিছু হটতে বা আত্মসমর্পণ করতে বাধ্য করবে না। বরং নিজেদের অধিকার পুনরুদ্ধার এবং অবরোধ ভাঙার ব্যাপারে তাদের সংকল্প আরও দৃঢ় করবে।
তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত এবং তা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রথম সবুজ নক্ষত্র আবিষ্কারের দাবি জ্যোতির্বিজ্ঞানীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত : নাকদি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












