ইয়েমেনের মোচা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ মোচা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার (১২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে হামলাটি হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
হুতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর একদিন আগে মঙ্গলবারও সরকারি বাহিনী দাবি করেছিল, হুতিরা মোচা বন্দরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মোচা ও ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠীটি। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
হুতি পরিচালিত সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে সারি দাবি করেন, মোচায় সামরিক সমাবেশ, অস্ত্রের গুদাম ও কমান্ড সদর দপ্তর এবং মারিবের তাদাউন সামরিক ক্যাম্প হামলার লক্ষ্য ছিল।
২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বড় ধরনের সংঘাত তুলনামূলকভাবে কমে এসেছিল। তবে জুলাইয়ের শুরু থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ আবারও বেড়েছে। এসব সংঘর্ষে ইতোমধ্যে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেহেরুল্লাহনগর স্টেশন চালুর দাবিতে রেল কর্তৃপক্ষকে যবিপ্রবি প্রশাসনের চিঠি
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন দাবদাহ, মাটির নিচে ‘সেদ্ধ’ হয়ে যাচ্ছে আলু
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬১ সেনার মরদেহ ইউক্রেনে পাঠাল রাশিয়া
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাপ মারতে বাংলাদেশ থেকে বেজি নিয়ে মহাবিপদে পড়ে জাপান
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার বিমানবাহী রণতরী থেকে ঝাঁপ দেয়ার চেষ্টা মার্কিন সেনাদের
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নেয়া হলো নবীন শিক্ষার্থীকে
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)