ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবানন থেকে সন্ত্রাসী ইসরায়েল সেনা না সরালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, তারা জানতে পেরেছে যে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির ১ নং অনুচ্ছেদ যদি পূরণ না করা হয়, তাহলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে।
ওই অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং লেবাননের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।
খবরে আরও বলা হয়, “চুক্তির ১ অনুচ্ছেদ বাস্তবায়ন করা না হলে আলোচনা একেবারেই নিরর্থক।”
ইরান-যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তি সইয়ের পর ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য সুইজারল্যান্ডে গত রোববার প্রথম দফা আলোচনায় বসেছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
মধ্যস্থতাকারী হিসাবে আলোচনায় যোগ দিয়েছে পাকিস্তান এবং কাতারও। বৈঠক শুরুর ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেবানন নিয়ে ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটছে।
এর মধ্যে জুমুয়াবার যুক্তরাষ্ট্র জানিয়েছিলো, লেবাননের হিজবুল্লাহ ও সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু তারপরও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলের হামলা।
ইসরায়েলি কর্মকুত্তারা উল্টো বলেছে, লেবাননের হুমকি মোকাবেলায় ইসরায়েলি দখলদাররা স্বাধীনভাবেই পদক্ষেপ নেবে। তবে ইরান লেবাননে লড়াই বন্ধের দাবিতেই অনড় রয়েছে।
ইরান বলেছে, লেবাননে লড়াই না থামা এবং জব্দ সম্পদ ছাড় না পাওয়া পর্যন্ত ইরান পরবর্তী দফা শান্তি আলোচনায় অংশ নেবে না এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)