ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ পুনর্নিমাণের পর উসমানীয় সালতানাতের বিখ্যাত স্থপতি মিমার সিনান পাশার নির্মিত আজাপকাপি মসজিদের অনেকটা মিল পাওয়া যায়। এই মসজিদটিতে বিশেষভাবে দুটি মিনার এবং একটি বিশাল আকারের গম্বুজ রয়েছে। ঐতিহাসিক এই মসজিদটির সম্মুখে একটি বিশাল উঠান রয়েছে। মসজিদের বাহিরে একটি ওযু করার ফোয়ারা বা ঝরনা রয়েছে। মসজিদটিতে সংস্কারের পূর্বে মূল নামাজ কক্ষের পাশে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়, একটি লঙ্গরখানা (যেখানে মানুষের ফ্রী খাওয়ার ব্যবস্থা করা হতো) এবং একটি পাবলিক হাম্মাম খানা ছিলো। পাবলিক হাম্মামখানাটি মসজিদ সংস্কারের পরে এখনো টিকে আছে।
১৪৫৩ খৃ: ইস্তাম্বুল জয়ের মাধ্যমে উসমানীয় সালতানাতের শুভ সূচনা হয় আর ১৪৫৮ খৃ: এই মহান বিজয়ের পূর্বসুরী ও সূচনাকারী হযরত আবু আইয়ূব আল আনসারীর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাজার শরীফ উনার পাশে উসমানীয় সালতানাতের প্রথম মসজিদ নির্মাণ করেন সুলতান দ্বিতীয় মুহম্মদ এবং অত্রাঞ্চলের নামকরণ করা হয় আইয়ূব সুলতান মিউনিসিপ্যালিটি, যা আজও ঐ নামেই সুপরিচিত এবং সরকারী ভাবে নিবন্ধিত। উসমানীয় সালতানাতের যাবতীয় সাফল্যের প্রেরণার উৎস ছিলেন হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। আজও ইস্তাম্বুলবাসীর সর্বোচ্চ শ্রদ্ধায় তাদের প্রিয় এই মসজিদ, যেখানে সমাহিত আছেন হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তুরস্ক সহ মুসলিম বিশ্বের হাজারো পর্যটক প্রতিদিন জিয়ারত করতে আসেন উনার মাজার শরীফ।
কিংবদন্তীর মহান বীর, মুজাহিদ হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাজার শরীফের পাশে দাঁড়িয়ে মুসলিম উম্মাহর হাজারো পিতা-মাতা মহান আল্লাহ পাক উনার দরবারে এই বলে প্রার্থনা করেন, “মহান আল্লাহ পাক! আমার অনাগত সন্তানটি যেন মুসলিম উম্মাহর খিদমতে হযরত আবু আইয়ূব আল আনসারীর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ন্যয় কালজয়ী বীর মুজাহিদ ও অতুলনীয় ত্যাগের মহিমায় নিজেকে উৎসর্গ করার মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। উনার এই অতুলনীয় ত্যাগ পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে অমর হয়ে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তিনি এভাবেই মুসলিম উম্মাহর শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












