ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সংকট হবে না -জ্বালানি বিভাগ
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধোনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ থাকলেও দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে উপস্থাপন করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বছরের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ করে ইআরএল, যার পরিমাণ বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন। বছরের শুরুতে নেওয়া পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে সাধারণত ১-২টি কার্গো আমদানির মাধ্যমে ইআরএলের উৎপাদন অব্যাহত রাখা হয়। দেশের চাহিদা অনুযায়ী অবশিষ্ট জ্বালানি তেল পরিশোধিত আকারে আমদানি করা হয়। ফলে তেল আমদানি অব্যাহত থাকায় সংকটের শঙ্কা নেই।
বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের সৌদি এরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল (এএলসি) এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক এডনক থেকে মারবান ক্রুড অয়েল আমদানি করে পরিশোধন করে থাকে।
২০২৪-২০২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশের ডিজেলের চাহিদা ছিল ৪৭ লাখ ৪২ হাজার মেট্রিক টন, যার বিপরীতে ইআরএল থেকে পাওয়া গেছে ৭ লাখ ৩২ হাজার ২০০ মেট্রিক টন (১৫.৪৪ শতাংশ)। অকটেনের চাহিদা ছিল ৪ লাখ ৩৭ হাজার মেট্রিক টন, যার পুরোটাই আমদানি করা হয়েছে।
অপরদিকে, পেট্রোলের চাহিদা ছিল ৪ লাখ ৮৯ হাজার মেট্রিক টন, যার বিপরীতে ইআরএল দিয়েছে ৫৮ হাজার ৩০৯ মেট্রিক টন (১১.৯২ শতাংশ)। এছাড়া ফার্নেস অয়েল, কেরোসিন ও বিটুমিনের একটি উল্লেখযোগ্য অংশ উপজাত হিসেবে ইআরএল থেকে পাওয়া যায়। তথ্য অনুযায়ী, দেশের মোট ডিজেলের চাহিদার প্রায় ১৫ শতাংশ এবং পেট্রোলের প্রায় ১১ শতাংশ ইআরএল থেকে সরবরাহ হয়। বাকিটা আমদানি করেই পূরণ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল আমদানিতে বিঘœ ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ থাকায় মার্চ ও এপ্রিল মাসের নির্ধারিত ৩ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি সম্ভব হয়নি। মার্চ মাসের প্রথম পার্সেলের ১ লাখ মেট্রিক টনের কার্গো লোড সম্পন্ন হলেও নিরাপত্তাজনিত কারণে হরমুজ অতিক্রম করতে পারেনি এবং বর্তমানে রাস্তানুরা বন্দরে অবস্থান করছে। একই মাসের দ্বিতীয় পার্সেলের ১ লাখ মেট্রিক টন মারবান ক্রুড অয়েলের চালান সরবরাহকারী ফোর্স মেজর ঘোষণা করেছে।
এদিকে এপ্রিল মাসের নির্ধারিত ১ লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েলের কার্গো ২০ এপ্রিল লোডিং সম্পন্ন করে ২-৩ মে’র মধ্যে বিকল্প বন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে। মে মাসে ১ লাখ মেট্রিক টন মারবান ক্রুডের পাশাপাশি অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন এএলসি সরবরাহের জন্য সৌদি আরামকোকে অনুরোধ জানানো হয়েছে।
জরুরি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির জন্য মন্ত্রিসভার অনুমোদন নিয়ে কার্যাদেশ জারি করা হয়েছে বলে জ্বালানি বিভাগ জানায়।
তবে মার্চ মাসের নির্ধারিত অপরিশোধিত তেল সময়মতো না পৌঁছায় বর্তমানে ইআরএল সীমিত সক্ষমতায় (লো-ফিডে) চালু রাখা হয়েছে। ইআরএলের মোট ৪টি ইউনিটের মধ্যে ২টি মেইনটেন্যান্সে এবং ২টি চালু রয়েছে।
জ্বালানি বিভাগ জানায়, বিদ্যমান পরিস্থিতিতে সরকার নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিশ্চিত করছে। ফলে ইআরএল সীমিত সক্ষমতায় চালু থাকলেও জ্বালানি সরবরাহে কোনো বিরূপ প্রভাব পড়বে না এবং এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












