বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণের নামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একাধিকবার টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি ঢালাইয়ের সময় প্রয়োজনীয় সিমেন্ট না থাকায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই সিমেন্ট সংগ্রহ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রতœপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ সাড়ে ৫ ফুট। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকৃত দৈর্ঘ্য ৫৫ ফুট হলেও মাত্র ৪৫ ফুট ঢালাই দেওয়া হয়েছে।
নির্মাণ নীতিমালা অনুযায়ী ব্রিজে ৫ ইঞ্চি পুরু ঢালাই দেয়ার কথা থাকলেও মাত্র সাড়ে ৩ ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। এ ছাড়া, ৮ ইঞ্চি ও ৬ ইঞ্চি ব্যবধানে রড বসানোর নিয়ম থাকলেও প্রায় ১ ফুট পরপর রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢালাইয়ের সময় অনিয়ম দেখে তারা বাধা দিলে ইউপি সদস্য মাত্র ৫টি রড এনে কাজ চালিয়ে যান। পরে সিমেন্টের ঘাটতি দেখা দিলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ৫ ব্যাগ সিমেন্ট এনে কাজ শেষ করা হয়। ব্রিজের উত্তর পাশে বাঁশের কঞ্চি ব্যবহার করে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢালাই সম্পন্ন করা হয়।
ওই এলাকার হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা বলেন, নি¤œমানের কাজ হওয়ায় ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যাতায়াতে আমরা আতঙ্কে আছি।
উপজেলা রতœপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায়ে দেড় লাখ টাকা এবং পরে ঢালাইয়ের জন্য আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রায় ৮৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।
তবে ইউপি সদস্য সোহেল মোল্লা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ৪৫ ফুট ব্রিজের বাইরে কিছু জায়গায় বাঁশ ব্যবহার করা হয়েছে। এটি আমি করিনি, স্থানীয় বাসিন্দারাই করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সংকট হবে না -জ্বালানি বিভাগ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ দিলেন চিফ হুইপ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইংলিশ মিডিয়াম স্কুলকেও মানতে হবে সরকারি নিয়ম
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার, ‘নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-দিল্লি আলোচনায় হাসিনা অনুপস্থিত
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে জিরো টলারেন্স
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভাসানীর ধানের শীষ যেভাবে পেয়েছিল বিএনপি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেঁয়াজ-রসুন সংরক্ষণে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)