‘ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে’
ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
গত শনিবার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে?
এ সময় মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সুন্দর সমাজ গঠন করতে হলে এখুনি মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন। দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো-বা আমরা পুলিশকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।