ইসলামী স্থাপত্যর ঐতিহাসিক নিদর্শন দিল্লী শাহী জামে মসজিদ
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) স্থাপত্য নিদর্শন
মসজিদের ২টি মিনার ৫ তলা বিশিষ্ট এবং বেলকনিযুক্ত। মিনারগুলোর গড় উচ্চতা প্রায় ১৩০ ফুট। মিনারের সবচেয়ে উঁচুতে উঠতে হলে ১৩০টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। মিনারগুলোর উঁচুতে উঠলে পুরো দিল্লীকে এক নজরে উপভোগ করা যায়। মসজিদের মেঝেগুলো কালো এবং সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। মসজিদের অভ্যন্তরের প্রাচীরে শোভা পাচ্ছে ক্যালিগ্রাফি, ফুলের নকশা, ফারসি শিলালিপি, ইসলামি ধাঁচের নকশা। মসজিদের ভেতর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত স্মৃতিবিজড়িত দাঁড়ি মুবারক, মার্বেল পাথরের উপর উনার মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক উনার চিহ্ন এবং হরিণের চামড়ার উপর লেখা পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মহামূল্যবান কপি সংরক্ষিত রয়েছে।
ঐতিহাসিক দিল্লী জামে মসজিদের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যে সকল ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেছেন উনাদের মাঝে উল্লেখযোগ্য হলেন :
১. সাইয়্যিদ আব্দুল গফুর শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি
২. সাইয়্যিদ আব্দুশ শাকুর শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি
৩. সাইয়্যিদ আব্দুর রহমান শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি
৪. সাইয়্যিদ আব্দুল গফুর শাহ বুখারী সানী
৫. সাইয়্যিদ আব্দুর রহমান শাহ বুখারী
৬. সাইয়্যিদ আব্দুল করীম শাহ বুখারী
৭. সাইয়্যিদ মীর জিওয়ান শাহ বুখারী
৮. সাইয়্যিদ মীর আহমদ আলী শাহ বুখারী
৯. সাইয়্যিদ মুহম্মদ শাহ বুখারী
১০. মাওলানা সাইয়্যিদ আহমদ
১১. মাওলানা সাইয়্যিদ হামেদ
১২. সাইয়্যিদ আব্দুল্লাহ বুখারী
১৩. সাইয়্যিদ আহমদ বুখারী
ইতিহাসের ক্রমধারায় ও সময়ের তাগিদে দিল্লী শাহী জামে মসজিদ ও এর ইমামগণ এই উপমহাদেশে বসবাসরত প্রায় শত কোটি মুসলমানের স্বার্থের অনুকূলে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন এবং মুসলিম উম্মাহর সংকট কালে দিল্লী শাহী জামে মসজিদের ইমামগণের সাহসী ভূমিকাও ঐতিহাসিক ও প্রশংসনীয়। তাই বলা চলে দিল্লী শাহী জামে মসজিদ এই ভূখন্ডের মুসলিম জনসাধারণের আশা-আকাঙ্খার প্রতীক। মুঘল স¤্রাট শাহজাহান এই উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠীর স্বার্থ ও কল্যাণে যে বিশাল অবদান রেখে গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












