ইসলামী শক্তির বিপরীতে কুফরী শক্তি! ঈমানী শক্তির বিপরীতে শয়তানী শক্তি! কখনো কি এক হতে পারে?
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের শান-শওকত, ধন-দৌলত, বিত্ত-বৈভব, চাকচিক্য, প্রভাব-প্রতিপত্তি দেখে চিন্তিত হয়ো না, তোমরাই কামিয়াবী (সাফল্য) হাছিল করবে যদি তোমরা খাঁটি ঈমানদার হতে পারো। ”
অর্থাৎ এই সম্মানিত আয়াত শরীফ উনার মিছদাক হতে পারলে কী লাভ। আর এই সম্মানিত আয়াত শরীফ হতে দূরে সরে গেলে কী ক্ষতি। বর্ণিত প্রসঙ্গের সমাধান পাওয়া যায় উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে।
সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম জিহাদ সম্মানিত বদর জিহাদ, এক দিকে ছিলেন যুদ্ধের প্রস্তুতিহীন নিরস্ত্রপ্রায় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম। অন্যদিকে ছিলো তৎকালীন দুনিয়ার আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত কাফির গোষ্ঠী। অথচ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিকট কাফিরগোষ্ঠী চরম লাঞ্ছনাদায়কভাবে পরাজিত হলো। সুবহানাল্লাহ!
সম্মানিত দ্বীন ইসলাম উনার বীর সিপাহসালার হযরত সালাউদ্দীন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। পবিত্র বায়তুল মুকাদ্দাস শরীফ উনাকে দখল করে রাখার ঘৃণ্য অপপ্রয়াসে সারা দুনিয়ার ইহুদী-নাছারারা প্রায় ১০ লক্ষ সৈন্য সমাবেশ করেছিলো। এর মধ্যে এক লক্ষ ‘নাইট’ শ্রেণীর সৈন্য ছিলো। যেসব সৈন্যর সমস্ত দৈহিক লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত থাকে তাদেরকে ‘নাইট’ বলে। অন্যদিকে মুসলমানরা সংখ্যায় ছিলেন মাত্র ৪০ হাজার। যখন মুসলমানরা বীরদর্পে যুলুমবাজ হানাদার কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন এক আশ্চর্য ঘটনা ঘটলো। কাফিররা ভয়ে দ্বিগবিদিক ছোটাছুটি শুরু করলো অর্থাৎ পরাজিত হলো। সুবহানাল্লাহ! মূলত পরিস্থিতিগুলো ভাষাগতভাবে বোঝানো অত্যন্ত কঠিন।
হযরত তারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার স্পেন বিজয়ের সময়ও ঘটেছিলো একই ধরনের ঘটনা। খলীফা উনাকে মাত্র ৭ হাজার সৈন্য দিয়ে ছিলেন স্পেন বিজয়ের জন্য। অন্যদিকে খ্রিস্টানদের ছিলো লক্ষ লক্ষ সৈন্য। কিন্তু হযরত তারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে কাফিরদের কুফরী শক্তিকে পরাজিত করে স্পেনকে মুসলমানদের পদানত করলেন। সুবহানাল্লাহ!
পাক-ভারত উপমহাদেশে সম্মানিত দ্বীন ইসলাম উনার পতাকা উড্ডয়নকারী হযরত মুহম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি উনার ক্ষেত্রে স্পেন বিজয়ের ইতিহাস প্রতিধ্বনিত হয়। সুবহানাল্লাহ!
হযরত মুহম্মদ শিহাবুদ্দীন ঘুরী রহমতুল্লাহি আলাইহি তিনি ত্বরাইনের যুদ্ধে যালিম মুশরিক শাসক পৃথ্বীরাজকে পরাজিত এবং হত্যা করার মাধ্যমে পাক-ভারত উপমহাদেশ থেকে যালিম হিন্দুদের হিন্দুত্ববাদের মিথ্যা অহমিকাকে চূর্ণ-বিচূর্ণ করে দেন। সুবহানাল্লাহ!
হযরত ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন মাত্র ১৮ জন সৈন্য নিয়ে বাংলার যালিম হিন্দুশাসক লক্ষণ সেনের প্রাসাদ আক্রমণ করলেন, তখন লক্ষণ সেন ভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তিনি বাংলা বিজয় করেন। সুবহানাল্লাহ!
সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে সংঘটিত শত-সহস্র জিহাদ থেকে এখানে মাত্র কয়েকটি জিহাদের বর্ণনা দেয়া হয়েছে। মূলত, কাফিরদের অন্তরে মুসলমানদের ভয় কতটা প্রকট তা উপরোক্ত জিহাদগুলো থেকে স্পষ্টভাবে অনুধাবন করা যায়।
-মুহম্মদ মনিরুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












