ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
, ২৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৫ জুন, ২০২৬ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তারল্য সংকট মোকাবিলায় ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ ছাড় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে অস্থিরতা তৈরি হয়। এ নিয়ে ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে একদল গ্রাহক ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। এর প্রভাবে বিপুলসংখ্যক আমানতকারী ব্যাংক থেকে অর্থ উত্তোলন শুরু করলে তারল্যের ওপর চাপ বাড়ে।
ব্যাংক সূত্র বলছে, অতিরিক্ত অর্থ উত্তোলনের কারণে অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ সরবরাহে বেগ পেতে হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখাও কঠিন হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে ইসলামী ব্যাংককে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।
তিনি বলেছিলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠার আশা করা হচ্ছে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিশেষ সহায়তা ব্যাংকটির তাৎক্ষণিক তারল্য চাপ কমাতে সহায়ক হবে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্যামিলি কার্ডে জালিয়াতি ধরতে এআই ব্যবহারের পরিকল্পনা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)