ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে আকরির কাছে দুটি সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের অপর একটি স্থানে সামরিক বাহিনীর একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার (৬ আগস্ট) ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন এবং রকেট দিয়ে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নাহারিয়া শহরে হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।