ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ
ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
খবর অনুসারে, বুধবার সন্ধ্যায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, হিজবুল্লাহর একটি ড্রোন গোলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে গভীর হামলা।
ইসরায়েলে ৬০টি রকেট ছুড়লো হিজবুল্লাহ:
ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ৬০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার রাতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ৬০টির বেশি কাতিউশা রকেট ছুড়েছে।
বুধবার দিবাগত রাতে লেবাননের বেক্কা এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।