ভারত থেকে পরগাছা ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দেয়নি স্পেন
ভারতের চেন্নাই থেকে বিস্ফোরক নিয়ে দখলদার ইসরাইলের হাইফা বন্দরের দিকে যাওয়া একটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর ফেলতে দেয়নি স্পেন। মারিয়ান ড্যানিকা নামের জাহাজটি গত ৮ এপ্রিল চেন্নাই থেকে রওনা হয়। ২১ মে জাহাজটি স্পেনের দক্ষিণ-পূর্ব কার্টেজেনা বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জার্মানির ডয়চে ভেলে তাদের প্রতিবেদনে এই খবর দিয়েছে। এছাড়া ভারতের দ্য হিন্দু পত্রিকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাহাজটি নোঙর না করতে দেওয়ার তথ্য জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল।
অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরগাছা বিশ্বসন্ত্রাসী ইসরাইলে সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই স্প্যানিশ বন্দরগুলোতে সন্ত্রাসী ইসরাইলগামী কোনো অস্ত্রের জাহাজের নোঙর ফেলা নিষিদ্ধ করেছে দেশটি।
ব্রাসেলসে সাংবাদিকদের সে বলেছে, ‘আমরা জাহাজটি শনাক্ত করেছি। এটিকে নোঙর ফেলার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি আপনাদের বলতে পারি, স্প্যানিশ বন্দরে নোঙর ফেলতে চায় এমন ইসরাইলি অস্ত্র ও অস্ত্রের কার্গো বহনকারী যেকোনো জাহাজের ক্ষেত্রে আমরা একই নীতি অনুসরণ করব।’
এদিকে মেরিটাইম ট্র্যাকিং পোর্টাল এবং স্প্যানিশ মিডিয়ার বরাত দিয়ে দ্য হিন্দু বলেছে, ডেনমার্কের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ মারিয়ান ড্যানিকা গত ৮ এপ্রিল চেন্নাই থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে দখলদার ইসরাইলের হাইফা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
একটি সূত্র বলেছে, জাহাজে থাকা আইটেমগুলি রপ্তানির জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল কি না এটি তদন্তের বিষয়। কারণ তাদের মতে, জাহাজটিতে এমন আইটেম রয়েছে যা রপ্তানির জন্য নিষিদ্ধ।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।