ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বেঁচে যান হামাস নেতারা
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত মঙ্গলবার মোবাইল ফোন ট্র্যাক করে কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। তবে নামাজ আদায়ের জন্য মোবাইল ফোন রেখে অন্যত্র যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। এই তথ্য জানিয়েছে ব্রিটেনভিত্তিক আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত, যা উদ্ধৃত করেছে জেরুজালেম পোস্ট ও জুইশ ক্রনিকালস।
প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে চলমান আলোচনার অংশ হিসেবে হামাস নেতারা কাতারের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন। ওই সময় ভবনটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী।
হামলার লক্ষ্যবস্তু ছিলেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়াসহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা। তবে তারা কেউই হামলার সময় ভবনের ভেতরে ছিলেন না। নামাজ আদায়ের জন্য মোবাইল ফোন রেখে তারা অন্যত্র ছিলেন বলে দাবি গণমাধ্যমগুলোর।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, হামাস নেতাদের ব্যবহৃত মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের অবস্থান নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। সেই তথ্য ভিত্তি করেই চালানো হয় বিমান হামলা। তবে ফোনগুলো যেহেতু ভবনের ভেতরেই ছিলো, আর নেতারা বাহিরে ছিলেন, তাই তারা প্রাণে বেঁচে যান।
এই ঘটনা ঘিরে এখন প্রশ্ন উঠছে- ফোন ব্যবহার ও ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে কিভাবে অত্যাধুনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সন্ত্রাসী ইসরায়েল। অতীতেও ইরান, লেবাননসহ বিভিন্ন দেশে একই কৌশলে হামাস ও ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়েছে পরগাছা, যার ফলে প্রাণ হারান বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি।
ইসরায়েলি হামলায় কাতারের ওই আবাসিক ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামাস নেতারা কেউই হতাহত হননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের সামনে দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা নিজেই যখন প্রতিরক্ষাহীন হয়ে পড়ে।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনাবাহী গাড়ি ধ্বংস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে ভয়াবহ হামলার ছক ছিলো ইরানের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সচল হচ্ছে ইরানের আকাশপথ: তেহরানসহ ৬ প্রধান বিমানবন্দর চালু
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেটা থেকে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী দখলদারগুলো
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা সন্ত্রাসী ইসরায়েলের
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












