ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একদল সাবেক মার্কিন সেনাসদস্য অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এখন মার্কিন স্বার্থে নয়, বরং দখলদার ইসরায়েলের স্বার্থে পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক প্যানেল আলোচনায় সাবেক সেনারা ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের সংখ্যা নিয়ে এক গোপন তথ্য প্রকাশ করে জানায়, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। কারণ হিসেবে তারা জানায়, জার্মানিতে পেন্টাগনের তিনটি সামরিক হাসপাতালই এখন যুদ্ধাহত সেনাদের ভিড়ে ‘পূর্ণ’ হয়ে আছে।
সাবেক মার্কিন বিমানবাহিনীর চিফ মাস্টার সার্জেন্ট ডেনিস ফ্রিটজ প্যানেল আলোচনায় ক্ষোভ উগরে দিয়ে বলেছে, ইসরায়েলের হয়ে মধ্যপ্রাচ্য দখলের যে মহাপরিকল্পনা, আমরা বরাবরই তার অংশ ছিলাম। ইরাক দিয়ে শুরু হয়েছিল, আর এখন তা আমাদের নারী-পুরুষ সেনাদের কাঁধে সওয়ার হয়েছে। তারা ভেবেছিল তারা নিজের দেশের জন্য লড়ছে। কিন্তু বাস্তবতা হলো, তাদের সঙ্গে বিশ^াসঘাতকতা করা হয়েছে। তারা লড়ছে অন্য একটি দেশ, ইসরায়েলের জন্য।
সম্প্রতি পদত্যাগ করা মার্কিন কাউন্টার-টেরোরিজম কর্মকর্তা এবং সাবেক সেনা কেন্ট একই সুরে বলেছে, এই যুদ্ধে কেবল ইসরায়েলই লাভবান হচ্ছে, কারণ ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সামরিক শক্তির একমাত্র বড় প্রতিপক্ষ হতে পারে।
সাবেক সেনারা দাবি করে, পেন্টাগনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গভীরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এমনভাবে গেঁথে আছে যে তা আলাদা করা অসম্ভব। এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তারা ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার কথা উল্লেখ করে। ওই হামলায় ১৬৫ জন নিহত হয়েছিল, যাদের অধিকাংশ ছিল শিশু।
সাবেক গ্রিন বেরে আগুইলার বলেছে, ওই লক্ষ্যবস্তুর গোয়েন্দা তথ্য আমাদের দিয়েছিল দখলদার ইসরায়েল। তারা ভালো করেই জানত ওটা স্কুল। ২০১৬ সাল থেকেই ওটা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সাবেক সিআইএ বিশ্লেষক রে ম্যাকগভার্ন ইঙ্গিত দিয়েছে যে, ইসরায়েলের অনুরোধেই ইরানজুড়ে লক্ষ্যবস্তুর তালিকা দীর্ঘ করেছে পেন্টাগন।
অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল ক্যাগিন্স থ্রি মনে করে, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির মতো শক্তিশালী লবিস্ট গ্রুপগুলো বড় অঙ্কের নির্বাচনি ফান্ড নিয়ন্ত্রণ করে। ফলে কোনও রাজনীতিবিদই তাদের বিরুদ্ধে যাওয়ার ঝুঁকি নিতে চান না।
সাবেক নৌসেনা ইনগ্রাম বলেছে, আমেরিকা সবসময় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বজায় রাখতে চায় যাতে তাদের অস্ত্রের প্রভাব বজায় থাকে। সে ১৯৮৬ সালে তৎকালীন সিনেটর বাইডেনের এক উক্তি স্মরণ করিয়ে দেয়- যদি ইসরায়েল না থাকত, তবে এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষায় আমাদের একটি ইসরায়েল আবিষ্কার করতে হতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












