ইসরায়েলি যুদ্ধাপরাধ তদন্তে বসছে আন্তর্জাতিক গণ-ট্রাইব্যুনাল
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরায়েলি যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক গণ-আদালত ট্রাইব্যুনাল। ‘ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন প্যালেস্টাইন’ নামে দুই দিনের এই ফোরামে সন্ত্রাসী ইসরায়েল এবং তার আন্তর্জাতিক সহযোগীদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের প্রমাণ উপস্থাপন করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইন্টারন্যাশনাল লিগ অফ পিপলস স্ট্রাগল, ইন্টারন্যাশনাল পিপলস ফ্রন্ট এবং পিপলস কোয়ালিশন অন ফুড সভেরেনটি যৌথভাবে এই ট্রাইব্যুনাল আয়োজন করেছে।
আয়োজকরা জানিয়েছে, বিশ্বব্যাপী স্বীকৃত বিচার প্রক্রিয়া প্রায়ই রাজনৈতিক চাপের কারণে সীমাবদ্ধ হয়ে পড়ে, সেই শূন্যতাই পূরণ করতে জনগণের এই বিকল্প ট্রাইব্যুনাল।
এই ফোরামে প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া ব্যক্তি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সাক্ষ্য দেবে। তাদের মাধ্যমে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জোরপূর্বক অনাহার, দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর ভূমিকাও তুলে ধরা হবে। বিশেষত এসব দেশের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থন- কিভাবে সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধ অপরাধ সহায়ক হয়েছে তাও বিশ্লেষণ করা হবে।
এছাড়া ইহুদীবাদী-নেতৃত্বাধীন তথাকথিত বেসরকারি সংস্থা এবং তাদের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংগঠনের ভূমিকা নিয়েও আলোকপাত করা হবে।
গ্রীসে অতিবৃষ্টির পর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)