ইসরায়েলি জ্যামিং তোয়াক্কা করছে না হিজবুল্লাহর নতুন ড্রোন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত বিশেষ প্রযুক্তির ‘ফার্স্ট পারসন ভিউ’ বা এফপিভি ড্রোন মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলি দখলদার বাহিনী ব্যাপক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ বর্তমানে ড্রোনগুলোর সঙ্গে যুক্ত ফাইবার অপটিক সুতো বা তার ব্যবহার করছে। এই প্রযুক্তির ফলে ড্রোন চালকরা ম্যানুয়ালি বা হাতে কলমে ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে পরিচালনা করতে পারছে, যা সন্ত্রাসী ইসরায়েলের শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং বা সংকেত নিরোধক ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে।
তথ্যমতে, হিজবুল্লাহ সম্প্রতি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে- একটি এফপিভি ড্রোন গত রোববার উত্তর সীমান্তে অবস্থিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর একটি ব্যাটারিতে সরাসরি আঘাত হানে। ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহারের ফলে ড্রোনটির নিয়ন্ত্রণ সংকেত মাঝপথে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।
গত সপ্তাহে দক্ষিণ লেবানন পরিদর্শনের সময় পরগাছার জ্যেষ্ঠ কর্মকুত্তারা এই নতুন ধরনের ড্রোন শনাক্ত এবং তা প্রতিহত করার জন্য বেশ কিছু পরীক্ষামূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে। তবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, হিজবুল্লাহর এই প্রযুক্তিগত উন্নতির সঙ্গে পাল্লা দিতে ইসরায়েলি বাহিনী ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহর এই প্রযুক্তিগত কৌশল ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)