ইসরাইল-বিরোধী হামলার প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ইয়েমেনি বাহিনী
ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাংকার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরাইল-বিরোধী অভিযানের একটি প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে।
প্রকাশিত ফুটেজে গ্রীক-পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রীক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরাইলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে হামাস মুজাহিদিনরা দখলদার ইসরাইলী সেনাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অভিযানের তথ্য প্রকাশ করেছে।
পশ্চিম তীরের তুবাস এরিয়ায় আগ্রাসনের সময় আক্বাবা জাংশানের নিকটে ১টি ইসরাইলি সামরিক জীপকে বিস্ফোরক ডিভাইস দ্বারা টার্গেটের তথ্যচিত্র প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড।
পশ্চিম রাফাহ'র তাল আল-সুলতান এরিয়ার আবু সুলতান জাংশানের নিকটে ১টি ইসরাইলিট্যাংক'কে "আল ইয়াসিন-১০৫" শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
আল জায়তুন এরিয়ার দক্ষিণে অনুপ্রবেশরত ইসরাইলি সন্ত্রাসী সেনাদের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
তাল আল-সুলতান এরিয়ায় কামাল আদওয়ান স্কুলের ভেতরে অবস্থান নেয়া একদল ইসরাইলি সন্ত্রাসী সেনাদেরকে এন্টি-ফর্টিফাইড "টিবিজি" শেল দ্বারা টার্গেট ও পরবর্তীতে জিরো ডিস্ট্যান্স থেকে ফায়ারিং করে সকলকে নিহত/আহত করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
পশ্চিম রাফাহ'র তাল আল সুলতান এরিয়ার আবু আল দাক্কাহ জাংশানের নিকটে ১টি ইসরাইলি ট্যাংক'কে "আল ইয়াসিন-১০৫" শেল ও "তান্দুম" শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
নেতজারিম এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক অবস্থানে "জোয়ার" ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালিয়েছে আল-কাসসাম ব্রিগেড।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।