ইসরাইলে সুপ্রিম কোর্ট ও নেসেট মুখোমুখি অবস্থানে: গৃহযুদ্ধের আশঙ্কা
ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কার্যক্রমের ব্যাপারে ইসরাইলের শতকরা ৭৫ ভাগ জনগণ অসন্তোষ প্রকাশ করেছে। কান নেটওয়ার্ক পরিচালিত সর্বশেষ জরিপের ফলাফল অনুসারে ওই পরিসংখ্যান পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৫৫ ভাগ বলেছে তারা নেতানিয়াহুর মন্ত্রিপরিষদের কোনো মন্ত্রীর প্রতি সন্তুষ্ট নয়। ‘বিবি অভ্যুত্থান’ নামে পরিচিত বিচারিক আইন সংস্কারের বিতর্কিত পরিকল্পনার পর নেতানিয়াহুর বিরোধিতা অনেক বেড়েছে।
বিচার বিভাগীয় সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদকারীরা অধিকৃত ভূখ-ের বিভিন্ন শহরে শনিবার রাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে এবং সেøাগান দেয়। নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে বিগত ৩৬ সপ্তাহ ধরে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভাকে “বিপজ্জনক ও অবৈধ” বলে বিরোধিতা করে আসছে।
বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদকে ইহুদিবাদী পার্লামেন্ট নেসেটের স্পিকার ওমায়ের ওহানা’র সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া জবাব হিসাবে দেখছে। ওহানা বলেছিলো, নেসেট সুপ্রিম কোর্টের রায়ের তোয়াক্কা করবে না। বিক্ষোভকারীরা এক বিবৃতিতে ঘোষণা করেছে মন্ত্রিসভার হুমকি ও উসকানিমূলক কর্মকা- মোকাবেলা করার জন্য তারা দলবদ্ধভাবে রাস্তায় নামবে। তারা এই মর্মে আশ্বস্ত করবে যে স্বৈরাচারী আইন নয় ন্যায়সঙ্গত আইনের সমর্থনে তারা বিচারকদের পাশে থাকবে। ইসরাইলি সংসদে নতুন করে একটি বিতর্কিত আইন পাশ হয়েছে। ওই আইনে ‘অযৌক্তিক’ মনে করে সরকারি কোনো পদক্ষেপকে বাতিল করার যে ক্ষমতা সুপ্রিম কোর্টের ছিল ওই ক্ষমতাটি কেড়ে নেয়া হয়েছে। সরকার যুক্তি দিচ্ছে, ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থেই এই সংশোধনী প্রয়োজন, কারণ সাম্প্রতিক দশকগুলিতে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর আদালত ক্রমবর্ধমান হারে হস্তক্ষেপ করছে। আজ ১২ সেপ্টেম্বর এ নিয়ে সুপ্রিম কোর্টের ১৫ জন বিচারকের পূর্ণ অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রধান মিসেস এসথার হায়োতের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অপরদিকে নেতানিয়াহুর কট্টর মন্ত্রিসভার সমর্থকরা সংস্কার বিলের বিরোধীদের হুমকি দিয়েছে- রাজপথে বিক্ষোভ করা হলে হত্যা করা হবে। বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকরা গত বৃহস্পতিবার রাত থেকেই সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয় এবং ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের হত্যাকারীর সমর্থনে ব্যানার বহন করে সুপ্রিম কোর্টের প্রধানকে হুশিয়ার করে দেয়।
বিচারিক সংস্কার বিল নিয়ে ইহুদিবাদীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্রতর হয়েছে। সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট এখন মুখোমুখি অবস্থান নিয়েছে। ক্ষমতাসীনরা যদি বিচার বিভাগের সিদ্ধান্ত না মানে তাহলে সমগ্র ইসরাইলজুড়ে গৃহযুদ্ধ দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞমহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।