ইসরাইলের বিমান হামলা তীব্রতর; ভেঙে পড়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় জুমআবার রাতে ভয়াবহ বোমাবর্ষণের পাশাপাশি স্থল হামলা আরও জোরদার করেছে । গাজার সঙ্গে পুরো পৃথিবীর যে যোৎ সামান্য যোগাযোগ ছিল তা জুমআবার রাতে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে জানিয়েছে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা।
চ্যানেলটির সংবাদদাতারা জানিয়েছেন, জুমুয়াবার সন্ধ্যার পরপর কয়েক ঘণ্টা ধরে গাজায় বিরামহীন বোমাবর্ষণ করেছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল। অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজায় এবার নেমে এসেছে যোগাযোগ বিপর্যয়। ভেঙে পড়েছে উপত্যকার টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মারওয়ান জিলানি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরাকে জানিয়েছেন, পশ্চিম তীরের স্বাস্থ্য বিভাগ গাজায় তাদের দলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়েছে।
গাজার খান ইউনিস এলাকায় কর্মরত একজন সাংবাদিক বলেন, গাজার মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখানকার ২৩ লাখ মানুষ বর্তমানে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা আত্মীয় বা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনএইডও জানিয়েছে যে, গাজায় তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফিলিস্তিন টেলিযোগাযোগ কোম্পানি প্যালটেল ও ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস পৃথক বিবৃতিতে গাজায় তাদের নেটওয়ার্ক বিপর্যয়ের কথা জানিয়েছে।
এদিকে আকাশ থেকে তীব্র বোমাবর্ষণের পাশাপাশি সীমিত পর্যায়ে স্থল অভিযানও চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরাইল। জুমআবার রাতে আরেকবার ট্যাংক ও বুলডোজার নিয়ে গাজায় অনুপ্রবেশ করার চেষ্টা করে দখলদার সেনারা। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলছে, তারা বেইত হানুন ও আল-বারিজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরাইলি স্থল অনুপ্রবেশকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন। জুমআবার গভীর রাত পর্যন্ত আগ্রাসী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ওই সংঘর্ষ চলে।
হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল বিজয়ের একটি চিত্র তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, গাজা উপত্যকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা মানে ইসরাইলি দখলদারত্বের অপরাধগুলোকে কোনো তদারকি বা জবাবদিহিতা ছাড়াই ধামাচাপা দেয়া।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।