ইসরাইলী সন্ত্রাসীদের উপর হামলার সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করেছে মুজাহিদীন ব্রিগেড
গত ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরণের সর্বমোট ৪৫০টি মিলিটারি অপারেশন চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মুজাহিদীন ব্রিগেড এর পক্ষ থেকে জানিয়েছেন মুখপাত্র স্পক্স আবু বিলাল।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন ফ্রন্টলাইনে, ইসরাইলি সন্ত্রাসী সেনা ও তাদের সামরিক যানের বিরুদ্ধে ১১০টি সরাসরি লড়াই হয়েছে।
-এপর্যন্ত ৪৮টি ইসরাইলি সামরিক যান পুরোপুরি কিংবা আংশিকভাবে ‘ধ্বংস’ করা হয়েছে।
-দুই শতাধিক রকেট ফায়ারিং ও মর্টার শেলিং অপারেশন,
-ইসরাইলি এয়ারক্রাফট ও গানবোট টার্গেট করে ১৪টি অপারেশন ও
-৮টি ইসরাইলি ড্রোন শ্যুট ডাউন অপারেশন পরিচালনা করা হয়েছে।
ডেড সি উপকূলে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইরাকি যোদ্ধাদের আক্রমণ:
ইরাকের স্থায়ী প্রতিরোধ আন্দোলনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা ডেড সি উপকূলে দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
গাজা যুদ্ধের ১২৬তম দিনে পপুলার মবিলাইজেশন ইউনিট এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করে। জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইহুদিবাদী ইসরাইল নারী, শিশু এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের ওপর যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার সেনারা গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা শত্রুর শক্ত ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।
ইসরাইলের এই অপরাধযজ্ঞের জবাবে, ইরাক ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।