রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
আল-আকসা পুরোপুরি বন্ধ, ইহুদিরা ঢুকছে, মুসলমানদের বাধা দেয়া হচ্ছে

ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ: বিলাপ করার মানুষও নেই গাজায়

গাজায় মানবিক সংকট ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে: জাতিসংঘ
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, সকাল ৪:৫৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১১
ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ: বিলাপ করার মানুষও নেই গাজায়

আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজায় চলছে ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ, চারদিকে শুধুই লাশের সারি। সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইসরাইল যেভাবে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে এবং করছে; তাতে সেখানে এখন কারও মৃত্যুর পর বিলাপ করার মানুষ পাওয়াও দায়।
গাজার বাসিন্দাদের ঘরবাড়ি এখন আর বসবাস-বিশ্রামের জায়গা নেই, তা হয়ে উঠেছে এক একটি অনিশ্চিত অস্তিত্বের ঠিকানা যেখানে কোনো সতর্কতা ছাড়াই বোমা ফেলে ধ্বংস করে দেয়া হচ্ছে সবকিছু।
কোনোমতে পরিবারের সঙ্গে বেঁচে থাকা অথবা প্রাণে বেঁচে গেলেও প্রিয়জনের মৃত্যুর কষ্ট মেনে নেয়া কিংবা সম্মিলিত মৃত্যুর মুখোমুখি হওয়া- এর বাইরে গাজার বাসিন্দাদের সামনে আর কোনো কিছুরই বিকল্প রাখছে না ইসরাইলি বাহিনী।
বিমান হামলা-বোমাবর্ষণে রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজা উপত্যকায় অবরোধ দিয়ে সেখানে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পথও বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে উপত্যকাজুড়ে নেমে এসেছে মানবিক বিপর্যয়।
ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে পরের দুই সপ্তাহে ১২ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরাইল, যা জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার সমতুল্য। আগ্রাসন শুরুর পর থেকে গাজার প্রতি বর্গকিলোমিটারে গড়ে ৩৩ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল।
সবশেষ তথ্যানুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৩ হাজার শিশু রয়েছে।

আল-আকসা মসজিদ পুরোপুরি বন্ধ, ইহুদিরা ঢুকছে, মুসলমানদের বাধা দেয়া হচ্ছে
ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ। নামাজের জন্য আসা বেশিরভাগ মুসল্লিকে মসজিদে প্রবেশের আগেই ফিরিয়ে দিচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জুমুয়াবার (২৭ অক্টোবর) জানিয়েছে, দখলদার ইসরায়েলি পুলিশ মুসল্লিদের বাধা প্রধান করায় ও অল্প কয়েকজন মুসল্লিকে মসজিদে প্রবেশের সুযোগ দেওয়ায় আল-আকসার আশপাশের এলাকার পরিস্থতি উত্তপ্ত হয়ে উঠেছে।
তবে কেন মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটির কারণ ব্যাখ্যা করছে না পুলিশ। এ কারণে সেখান উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের দ্বন্দ্ব লাগে। তখন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
সিএনএন জানিয়েছে, পুলিশের এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের ভিডিও করার সময় তাদের সামনেই এক তরুণীকে প্রচ- জোরে ধাক্কা মারে ইসরায়েলি পুলিশ।
এর আগে গত মঙ্গলবার আল-আকসা মসজিদটি পুরোপুরি বন্ধ করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। ওইদিন থেকে কোনো মুসল্লিকে আর পবিত্র এ মসজিদটিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এর বদলে ইহুদিদের সেখানে অবাধে প্রবেশ করতে দেয় তারা। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

গাজায় মানবিক সংকট ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে: জাতিসংঘ
জাতিসংঘ সতর্ক করেছে যে, গাজা উপত্যকায় মানবিক সংকট একটি “নজিরবিহীন পর্যায়ে” পৌঁছেছে। এর একদিন আগে জাতিসংঘের প্রধানের এক মন্তব্যের কারণে ইসরাইল তাকে পদত্যাগ করার আহ্বান জানায়।
জাতিসংঘ মহাসচিবের দপ্তরের মুখপাত্র, দুজারিচ বলেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির অনুমান, প্রয়োজনীয় খাদ্যের বর্তমানে যে সরবরাহ আছে তা দিয়ে আর বারো দিন চলা যাবে।
গাজা উপত্যকায় প্রায় ২২ লাখ মানুষ বসবাস করে। জাতিসংঘের অনুমান, এদের মধ্যে ১৪ লাখের বেশি মানুষ ইসরাইলের শহর এবং নগরে হামাসের ৭ অক্টোবরের মারাত্মক সন্ত্রাসী হামলার পরে শুরু হওয়া সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে।
নিরাপত্তা পরিষদ ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে গাজাবাসীদের ত্রাণ প্রদানের জন্য দুটি পৃথক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে- একটি হয়েছে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে।
অনেক আরব দেশ উদ্বিগ্ন যে, দশলাখের বেশি গাজাবাসীকে সরিয়ে নেয়ার ইসরাইলের আদেশ তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক স্থানান্তরের একটি প্রচেষ্টা।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৪ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৫ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৫ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৫ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৫ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৬ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৬ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৬ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৬ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৬ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৬ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৬ ঘণ্টা আগে