ইসরাইলি বন্দর নগরীতে শতাধিক রকেট নিক্ষেপ, যুদ্ধবিরতি অস্বীকার
সন্ত্রাসী ইসরাইলের বন্দর নগরী হাইফার ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত ২ দিনের এ হামলায় হিজবুল্লাহ শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে স্বীকার করেছে সন্ত্রাসী ইসরাইলি মিডিয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইসরাইলের স্থানীয় মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফাতে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর মতে, এদিন লেবাননের দিক থেকে হাইফার দিকে আরও ২০টি রকেট ছোঁড়া হয়। যার ফলে প্রায় আধ ঘণ্টার মধ্যে মোট রকেটের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।
টাইমস অফ ইসরাইল সূত্রে জানা যায়, বেশ কিছু রকেট হাইফা বন্দরে সরাসরি আঘাত হেনেছে।
এ হামলায় বেশ ক্ষয়ক্ষতি হলেও কয়েকটি বাড়ি ক্ষতির কথা জানিয়েছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী।
এদিকে বুধবার সকালে দক্ষিণ হাইফায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হাইফার দক্ষিণে অবস্থিত আল-কারমেল অঞ্চলে এই বিস্ফোরণগুলো ঘটে বলে সন্ত্রাসী ইসরাইলি মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও হাইফা থেকে ক্যাসারিয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন স্থানে সতর্ক সাইরেন বাজানো হয়েছে।
টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র পশ্চিম গালিলি অঞ্চলে আঘাত হেনেছে।
এই বিস্ফোরণ এবং হামলার পরিপ্রেক্ষিতে অঞ্চলজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং হাইফার আশেপাশের এলাকাগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে সন্ত্রাসবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাব্য সমর্থনের জানানো থেকে সরে এসেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্রগোষ্ঠীটি এবার বলছে, গাজায় সন্ত্রাসী ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের বিপক্ষে লড়াই করে যাবে তারা।
হিজবুল্লাহ স্পষ্ট করে যে, ইসরাইল গাজায় আক্রমণ বন্ধ না করলে হিজবুল্লাহও লেবানন থেকে হামলা বন্ধ করবে না।
নতুন বিবৃতিতে তারা লেছে, গাজার বৃহত্তর সংঘাতের সমাধান না করে একতরফা যুদ্ধবিরতির ধারণা হিজবুল্লাহ সমর্থন করে না।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।